Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Assembly Elections 2023: মোদীকে অপয়া মন্তব্য! রাহুল গান্ধীকে নোটিশ ধরাল নির্বাচন কমিশন

Assembly Elections 2023: অস্বস্তি বাড়ল রাহুল গান্ধীর (Rahul Gandhi)! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'পনৌতি' (অপয়া) বলায় কংগ্রেস সাংসদকে নোটিশ ধরালো নির্বাচন কমিশন। আগামী ২৫ তারিখের মধ্যে এহেন মন্তব্যের জন্যে ব্যাখ্যা তলব করা হয়েছে। বিজেপির অভিযোগের ভিত্তিতে জাতীয় নির্বাচন কমিশনের (EC) তরফে এহেন সক্রিয়তা। যা নিয়ে রীতিমত অস্বস্তিতে কংগ্রেস। যদিও এই বিষয়ে এখনও কংগ্রেসের (Congress) তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, আহমেদাবাদে ভারত অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ম্যাচ হারার পরে স্টেডিয়ামে মোদীর উপস্থিতি নিয়ে কটাক্ষের ঝড়। আর এই বিষয়টিকে তুলে ধরে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীকে অপয়া বলে কটাক্ষ করেন। শুধু তাই নয়, রাজস্থানের ধোলপুরের রাজাখেদার জনসভা (Assembly Elections 2023) থেকেও রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীকে তীব্র আক্রমণ শানান। একেবারে পকেটমারের সঙ্গে তুলনা করেন কংগ্রেস সাংসদ।

Rahul gandhi

বলেন, এরা দলে দলে আসে। পকেটমারির সময় তিনজনের দল থাকে। এরা কখনও একা আসে না। প্রথম ব্যক্তি অপ্রচলিত কিছু বলে বিভ্রান্ত করার চেষ্টা করে। তারপর দ্বিতীয় ব্যক্তি পকেট মারে। আর তৃতীয় জন সবকিছুর ওপরে নজর রাখে। তৃতীয় ব্যক্তি বিশেষভাবে দেখে, যার পকেট মারা হচ্ছে , তিনি প্রতিরোধ করছেন কিনা। যদি সে প্রতিরোধ করে, তাহলে তৃতীয় ব্যক্তি আক্রমণ করে এবং ভিক্টিমকে হুমকি দেয়।

রাহুল গান্ধীর এহেন মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় ওঠে। নির্বাচন কমিশনে (Assembly Elections 2023) এই বিষয়ে অভিযোগ জানায় বিজেপি। আর সেই অভিযোগের ভিত্তিতে রাহুল গান্ধীকে নোটিশ ধরাল কমিশন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+