উপ-নির্বাচনের আগে বিজেপিকে হুমকি! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে 'কড়া শাস্তি' কমিশনের
পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী'র বিরুদ্ধে কড়া ব্যবস্থা জাতীয় নির্বাচন কমিশনের। আগামী এক সপ্তাহ কোনও নির্বাচনী প্রচার করতে পারবেন না ওই তৃণমূল বিধায়ক। শুধু তাই নয়, নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে আরও বে
পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী'র বিরুদ্ধে কড়া ব্যবস্থা জাতীয় নির্বাচন কমিশনের। আগামী এক সপ্তাহ কোনও নির্বাচনী প্রচার করতে পারবেন না ওই তৃণমূল বিধায়ক। শুধু তাই নয়, নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে আরও বেশ কিছু কড়া ব্যবস্থাও নেওয়া হয়েছে কমিশনের তরফে।

একই সঙ্গে কমিশন তাঁকে ভর্তসনাও করেছে। গত ২৪ ঘন্টা আগেই এহেন হুঁশিয়ারির ঘটনায় জেলাশাসকের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করে কমিশন। আর তা দেখেই কড়া কড়া ব্যবস্থা বলে জানা গিয়েছে।
কমিশনের নির্দেশ অনুযায়ী ৩০ মার্চ, বুধবার সকাল ১০ টা থেকে আগামী ৬ এপ্রিল রাত ৮ টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। এই সময়ের মধ্যে বিধায়ক সাক্ষাতকার, প্রচার সহ ভোটের সঙ্গে যুক্ত কোনও কাজই করতে পারবে বলে জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে।
আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভায় উপ নির্বাচন রয়েছে। আর এর আগে হুঁশিয়ারি দিতে শোনা যায় তৃণমূল বিধায়ককে। রীতিমত বিজেপি নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিতে ভিডিওতে দেখা যায় তৃণমূল বিধায়ককে।

তিনি বলছেন, যদি ভোট দেন, তাহলে তা দেবেন নিজের ঝুঁকিতে। যদি ভোট দিতে যান, তাহলে ধরে নেওয়া হবে বিজেপিকে ভোট দিয়েছেন। ফলে ভোটের পর কোথায় থাকবেন তা নিজের ঝুঁকি। বিজেপি সমর্থকদের সরাসরি ভোট না দিতেই বলতে শোনা যাচ্ছে তাঁকে।
সঙ্গে ওই নেতা বলছেন. যদি তাঁরা ভোট না দেন তাহলে রাজ্যে থাকতে পারবেন, চাকরি ব্যবসা করতে পারবেন। তৃণমূল তাঁদেরকে সমর্থন করবে, পাশে থাকবে বলেও জানিয়েছেন তিনি। এমনকি কট্টর বিজেপি সমর্থকদের চমকাতে হবে বলেও কর্মীদের নির্দেশ দিয়ে শোনা যায় বিধায়ককে।
আর এরপরেই ওই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। আর ঘটনাকে কেন্দ্র করে জোর রাজনৈতিক চাপানোতর শুরু হয়। বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কমিশনের দ্বারস্থ হয় বঙ্গ বিজেপি। এমনকি বিধায়কের বিরুদ্ধে এফআইআরও করা হয় বিজেপির তরফে।
যদিও তৃণমূলের তরফে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে দল এহেন মন্তব্যকে সমর্থন করে না।

আর এরপরেই জেলাশাসকের কাছে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করে কমিশন। যদিও ভিডিও ভাইরাল হওয়ার পরে নরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছিলেন, এই বিষয়ে তাঁর কিছু জানা নেই। তবে আজ কমিশনের খাঁড়া নেমে আসার পরেই ভোলবদল বিধায়ক!
তিনি জানিয়েছেন কমিশনকে আমি শ্রদ্ধা করি। আসানসোলে সুষ্ঠ এবং অবাধ ভোট করানোর ক্ষেত্রে সবরকম ভাবে চেষ্টা করব। অন্যদিকে কমিশনের পদক্ষেপকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications