লোকসভা ভোটের সঙ্গেই হতে চলেছে সাতটি রাজ্যের বিধানসভা নির্বাচন

আগামী বছরের লোকসভা নির্বাচনের সঙ্গে একইসঙ্গে সাত রাজ্যের বিধানসভা ভোট হতে চলেছে।

আগামী বছরের লোকসভা নির্বাচনের সঙ্গে একইসঙ্গে সাত রাজ্যের বিধানসভা ভোট হতে চলেছে। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম, অরুণাচলপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানায় একসঙ্গে লোকসভার সময়েই ভোট করিয়ে নিতে পারে নির্বাচন কমিশন। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম, অরুণাচলপ্রদেশে বিধানসভার মেয়াদ ২০১৯ সালের জুন মাসের মধ্যে শেষ হচ্ছে। তার আগে ভোট করিয়ে নিতে হবে।

একসঙ্গে ভোট

একসঙ্গে ভোট

কমিশন সূত্রে জানা গিয়েছে, এর মধ্যে চারটি রাজ্যের বিধানসভার মেয়াদ মে-জুনে শেষ হবে। ফলে লোকসভার পাশাপাশি বা তার আগে সেখানে ভোট হবে। এছাড়া সম্ভাবনা রয়েছে লোকসভা নির্বাচনের সময়ই জম্মু ও কাশ্মীরের ভোট করিয়ে নেওয়ার।

সাত রাজ্যে ভোট

সাত রাজ্যে ভোট

জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম, অরুণাচলপ্রদেশে ভোট নির্ধারিত সময়ে হবে। তবে মহারাষ্ট্র, হরিয়ানায় নির্বাচন সামান্য এগিয়ে আনা হতে পারে। এছাড়া কাশ্মীরেও ছয় মাসের মধ্যে নির্বাচন করতে হবে। ফলে লোকসভার আগেই তা সেরে ফেলা হতে পারে।

লোকসভা ভোট মাথায়

লোকসভা ভোট মাথায়

আবার অনেকে বলছেন, হরিয়ানা ও মহারাষ্ট্রের নির্বাচন লোকসভার সঙ্গে সেরে ফেলা হলে ২০১৯ সালের আর কোনও রাজ্যের নির্বাচন বাকী থাকবে না। ফলে লোকসভা নির্বাচনের পরও এই দুই রাজ্যে বিধানসভা ভোট করানো হতে পারে।

কেন রাজ্যে করে শেষ মেয়াদ

কেন রাজ্যে করে শেষ মেয়াদ

জম্মু ও কাশ্মীরের বিধানসভার মেয়াদ ছয় বছর। আসলে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালে। বাকী সব রাজ্যে পাঁচ বছরের মেয়াদ। অন্ধ্রে যেমন ১৮ জুন, ওড়িশায় ১১ জুন, অরুণাচলে ১ জুন, সিকিমে ২৭ মে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তার মধ্যে ভোট করিয়ে ফেলতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+