রাজ্যের ভোটার তালিকায় লক্ষ লক্ষ মৃত ভোটার! মুছতে বলল নির্বাচন কমিশন
নির্বাচন কমিশনের কড়া নজরদারির পরেও কোনও কোনও জায়গায় নির্বাচনের দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মৃত ভোটারদের নাম। যদিও এবার আগে থেকেই সজাগ নির্বাচন কমিশন। কমিশনের তরফে দেওয়া আদেশে মৃত ভোটারদের নাম বাদ দিয়ে জেলাশাসকদের ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছে।
ওড়িশার ভোটার তালিকায় অন্তত ৩.৪৫ লক্ষ মৃত ভোটারের নাম রয়েছে। এইসব নাম নাম মুছে ফেলতে নির্বাচন কমিশন জেলা শাসকদের নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক নিকুঞ্জ বিহারী ধল ৩০ জেলার জেলাশাসক এবং রাজস্ব বিভাগীয় কমিশনার এবং অন্য উচ্চপদস্থ কর্তাদের এব্যাপারে অবহিত করেছেন।

সরকারি সভার উল্লেখ করা হয়েছে ভোটার তালিকায় ৩.৪৫ লক্ষ মৃত ব্যক্তির নাম পাওয়া গিয়েছে। নির্বাচন কমিশন জেলাশাসকদের ত্রুটিমুক্ত তালিকা তৈরি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। ভোটার তালিকা সংশোধনের জন্য বিভিন্ন অ্যাপ ব্যবহারের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতেও বলা হয়েছে।
ওড়িশায় নির্বাচন কমিশনের এই বৈঠক সেখানে বিধানসভা নির্বাচনের জল্পনাকে বাড়িতে দিয়েছে। তবে এক সরকারি আধিকারিক জানিয়েছেন, এটি ২০২৪-এর সাধারণ নির্বাচনের আগে নিয়মিত বৈঠক। উল্লেখ করা প্রয়োজন আগামী বছরের মার্চ-এপ্রিলে রাজ্য বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই সময়েও লোকসভা নির্বাচনও হবে।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications