বেজে গেল ভোটের দামামা, ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে ভোটের দিন জানিয়ে দিল নির্বাচন কমিশন

কমিশন জানিয়েছে, ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে একটি দফাতেই ভোট হবে। ত্রিপুরায় ভোট হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। মেঘালয় ও নাগাল্যান্ডে ভোট হবে ২৭ ফেব্রুয়ারি। তিনটি রাজ্যেই ভোটের ফলাফল ঘোষণা হবে ৩ মার্চ।

প্রত্যাশামতোই এদিন উত্তরপূর্বের তিন রাজ্য ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে বিধানসভা ভোটের দিনক্ষণ জানিয়ে দিল ভারতের নির্বাচন কমিশন। এদিন মুখ্য নির্বাচনী কমিশনার একে জোতি সাংবাদিক বৈঠক করে দিনক্ষণ ঘোষণা করেন।

ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে ভোটের দিন জানাল কমিশন

কমিশন জানিয়েছে, ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে একটি দফাতেই ভোট হবে। ত্রিপুরায় ভোট হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। মেঘালয় ও নাগাল্যান্ডে ভোট হবে ২৭ ফেব্রুয়ারি। তিনটি রাজ্যেই ভোটের ফলাফল ঘোষণা হবে ৩ মার্চ।

এর আগে এই তিন রাজ্যে কমিশনের প্রতিনিধিরা গিয়ে পরিস্থিতি ঘুরে দেখে আসেন। সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেন। প্রশাসনকে ভোটের প্রস্তুতি নেওয়ার কথাও বলা হয়েছে।

ত্রিপুরা বিধানসভার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ৬ মার্চ। মেঘালয় ও নাগাল্যান্ডের ১৩ ও ১৪ মার্চ শেষ হবে। ত্রিপুরায় ক্ষমতায় রয়েছে বামেরা। অন্যদিকে মেঘালয়ে কংগ্রেস ও নাগাল্যান্ডে নাগা পিপলস ফ্রন্ট ক্ষমতায় রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+