সভাপতি নির্বাচন নিয়ে 'মা-ছেলে'কে বিদ্রুপ, কী বললেন মনিশঙ্কর আইয়ার
কংগ্রেসের সভাপতির পদের দাবিদাব মাত্র দুজনেই রয়েছেন, মা ও ছেলে। এভাবেই
কংগ্রেসের সভাপতির পদের জন্য় নির্বাচনের কোনও প্রয়োজন নেই। কারণ এই পদের দাবিদাব মাত্র দুজনেই রয়েছেন, মা ও ছেলে। এভাবেই গান্ধী পরিবারকে বিদ্রুপ করলেন প্রাক্তন মন্ত্রী ও বর্ষিয়ান কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার। রাহুল দলের সভাপতি পদপ্রার্থী হতে প্রস্তুত বলে আগেই জানিয়ে দিয়েছেন।

এমাসের শেষেই হয়ত কংগ্রেসের নতুন সর্বভারতীয় সভাপতির নাম জেনে যাবে গোটা দেশ। রাহুল গান্ধী এই পদে প্রায় নিশ্চিত হলেও কংগ্রেস দাবি দলীয় নির্বাচনের মধ্যে দিয়েই নতুন সভাপতিকে বেছে নেওয়া হবে। এই প্রসঙ্গে প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী মনিশঙ্কর আইয়ার বলেন, দলের মধ্যে নির্বাচন কীভাবে সম্ভব। কারণ শতবর্ষ প্রাচীন এই দলের সভাপতি হতে পারেন হয় মা (সনিয়া গান্ধী) অথবা ছেলে (রাহুল গান্ধী)। এদিকে রাহুল নির্বাচলে লড়বেন বলে আগেই জানিয়ে দিয়েছেন।
I think only 2 people can be Congress President - mother or son. Rahul already said he is ready to contest election: Mani Shankar Aiyar pic.twitter.com/VuNUB9M8DM
— ANI (@ANI) October 8, 2017
দলের মধ্যে যে তাঁকে কোনঠাসা করে দেওয়া হয়েছে, তাও এদিন স্বীকার করে নিয়েছেন মনিশঙ্কর। তবে কোনও অবস্থাতেই তিনি দল ছাড়বেন না বলে জানিয়েছেন। তাঁর দাবি, জন্ম থেকেই তিনি কংগ্রেসি, ফলে কংগ্রেস ছাড়ার কোনও প্রশ্নই ওঠে না।












Click it and Unblock the Notifications