'পাশে আছি জেএনইউ', প্রতিবাদে রাস্তায় নামল যাদবপুর, আলিগড়, হায়দরাবাদ, মুম্বই

দিল্লিতে বিশ্ববিদ্যালয় চত্বরে রবিবার সন্ধ্যায় হামলার ঘটনায় ভারতের প্রায় সব নাম করা শিক্ষা প্রতিষ্ঠানের সহমর্মিতা ও সঙ্গ পেল জেএনইউ। এই ঘটনার প্রতিবাদে গতকাল মধ্যরাতেই জওহরলাল নেহেরু মুম্বইয়ের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গেটওয়ে অফ ইন্ডিয়া-তে জমায়েত হয়। তারা সেখানে এই ঘটনার নিন্দা জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

জেএনইউ-এর পাশে দাঁড়িয়েছে গোটা দেশ

মুম্বই ছাড়া জেএনইউ-এর পাশে দাঁড়িয়েছে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, হায়দরাবা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মোমবাতি মিছিল করেছেন৷ হায়দরাবাদে ছাত্রছাত্রীরা ধর্নায় বসেছেন৷ পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে শামিল হয়েছেন পুনের ফিল্ম ইনস্টিটিউটের ছাত্রছাত্রী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ অন্যরাও। কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, দু জনেই জেএনইউ-এর প্রাক্তনী৷ তাঁরা ঘটনার তীব্র নিন্দা করেছেন৷ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ঘটনার রিপোর্ট চেয়েছে পুলিশের কাছে৷

আলিগড়ে হাই অ্যালার্টে যোগী সরকার

আলিগড়ে হাই অ্যালার্টে যোগী সরকার

এদিকে আলিগড়ে এই বিক্ষোভ নিয়ে হাই অ্যালার্টে যোগী সরকার। বাগদাদে ইরানী জেনারেল সুলেমানি হত্য, সিএএ-এনআরসি বিরোধী ভিক্ষোভ আগে থেকেই চলছিল সেখআনে। এর সঙ্গে জেএনইউ-র ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু হওয়াতে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় সেই দিকে নজর রাখছে প্রশাসন। আলিগড় ছাড়াও উত্তরপ্রদেশের বাকি জেলাগুলোতে তটস্থ থাকতে বলা হয়েছে পুলিশকে।

রবিবার রাতেই মিছিল বের করে যাদবপুর

রবিবার রাতেই মিছিল বের করে যাদবপুর

এদিকে পাটনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই তাণ্ডবের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন। কেন্দ্রীয় সরকারের অবিলম্বে পদক্ষেপ চেয়ে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্র-ছাত্রীরা৷ জেএনইউতে ছাত্র ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে রবিবার রাতেই মিছিল বের করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ছাত্রদের অভিযোগ, জেএনইউতে ফি বৃদ্ধি সহ, এনআরসি, সিএএ-এর মতো একাধিক ইস্যুতে মোদী সরকারের সঙ্গে বিবাদে গিয়েছিল ছাত্ররা। সেকারণে শাসক দলের মদতেই সেখানে তাণ্ডব চালায় এবিভিপি-র গুন্ডারা। এদিকে এই ঘটনার প্রতিবাদে আজ বিকেলে জেএনইউ-র শিক্ষার্থীরা মিছিল করবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শয়ে শয়ে প্রতিবাদী দিল্লির আইটিও জংশনে পুলিশের সদর দফতরের সামনে জমায়েত হয়েছে।

রবিবার সন্ধ্যায় অতর্কিত হামলা

রবিবার সন্ধ্যায় অতর্কিত হামলা

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বরে রবিবার সন্ধ্যায় হামলা চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। যদিও বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ও আক্রান্ত শিক্ষকদের অভিযোগর তির আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দিকে। গতকালকের হামলায় জেএনইউ ছাত্র সংগঠনের সভাপতি ঐষী ঘোষ সহ ১৮ জন ছাত্র বা শিক্ষক জখম হয়ে ভর্তি হয়েছেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকাল সায়েন্সে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, মুখ কাপড় দিয়ে ঢাকা কিছু লোক জেএনইউ ক্যাম্পাসে ঢুকে লোহার রড, হকি স্টিক নিয়ে ঘুরে বেড়াচ্ছে৷ ভাঙচুর করছে৷

'নীরব ভূমিকা পালন করেছে পুলিশ'

'নীরব ভূমিকা পালন করেছে পুলিশ'

এই ঘটনার প্রেক্ষিতে জেএনইউ-এর ছাত্র সংসদ বিবৃতি দিয়ে বলে, 'এই হামলা চালিয়ে এবিভিপি-র গুন্ডারা। তাদের নিশানায় সাধারণ ছাত্র ছাড়া শিক্ষকরাও ছিলেন। পুলিশের উপস্থিতিতেই লাঠি, রড, হাতুড়ি নিয়ে ঘুরে তাণ্ডব চালিয়েছে এবিভিপি-র মুখোশধারীরা। এই তাণ্ডবের ঘটনায় জড়িয়ে রয়েছে পুলিশও। তারা সংঘ সমর্থক প্রফেসরদের কাছ থেকে নির্দেশ পেয়ে নীরব ভূমিকা পালন করেছে এবং তাণ্ডব করতে গুন্ডাদের সাহায্য করেছে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+