Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ED: সুজয় ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে চরম নাটক, ইডি আসছে শুনেই ICU-তে চলে গেলেন কালীঘাটের কাকু

নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার সুজয় ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষা করাতে নাকাল ইডি। সাত সকালে এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান ইডির আধিকারীকরা। কিন্তু ইডি আসছে শুনেই তিনি আইসিইউতে ভর্তি হয়ে যান বলে জানা গিয়েছে।

সকালেই বুকে প্রচণ্ড ব্যাথা অভিযোগ করেন তিনি। তারপরেই তাঁকে চিকিৎসকরা আইসিইউতে ভর্তি করে। এদিকে আজই তাঁকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে কণ্ঠস্বরের পরীক্ষা করানোর কথা আজ। সেকারণে বাইরে কেন্দ্রীয় বািহনী নিয়ে অপেক্ষা করছে ইডির অফিসাররা।

Sujoy Bhadra

নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার কালীঘােটর কাকু তথা সুজয় ভদ্রকে আজই জোকা ইএসআই হাসপাতালে িনয়ে যাওয়ার কথা। কিন্তু এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। কিন্তু ইডি অফিসাররা গিয়ে দেখেন সুজয় ভদ্রকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। সকাল থেকে নাকি বুকে ব্যাথা রয়েছে বলে চিকিৎসকদের কাছে অভিযোগ করেছিলে তিনি।

তাই তাঁকে সকালেই এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। সেখানে ভর্তি রয়েছেন সুজয় ভদ্র। এদিকে কালীঘাটের কাকুকে জোকা ইএসআই হাসপাতালে িনয়ে যেতে ইডির বিশেষ দল পৌঁছে গিয়েছে। তাঁরা এসএসকেএমের চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। জোকা ইএসআই হাসপাতালের চিকিৎসক রয়েছেন।

হাসপাতালে এই নিয়ে চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে হাসপাতাল চত্ত্বরে। একদিকে যখন কালীঘাটের কাকু আইসিউতে গিয়ে ভর্তি হয়েছেন। আরেকদিকে তাঁকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার তোরজোর শুরু করে দিয়েছে ইডি। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা বাড়ছে হাসপাতালে।

ইতিমধ্যেই সুজয় ভদ্রের জন্য ৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হঠাৎ করে ফের কেন বুকে ব্যাথা শুরু হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে সুজয় ভদ্রকে জোকা ইএসআই হাসপাতালে নয়ে যেতে মরিয়া ইডি। এই নিয়ে চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে হাসপাতালে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+