চাইনিজ লোন অ্যাপ মামলা! কোটি কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করল ED
চাইনিজ লোন অ্যাপ মামলায় ইডি কোটি কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ প্রায় ১০৬ কোটি টাকা বলে জানা গিয়েছে। ইডির তরফে করা অভিযোগে বলা হয়েছে, চিনা নাগরিকদের পক্ষ থেকে ভুয়ো ডিরেক্টর নিয়োগ করা হয়েছিল। এব্যাপারে কোম্পানির কর্মীদের কাছ থেকে নেওয়া নথিকেই ডিরেক্টর হিসেবে দেখানো হয়। কোম্পানির সেইসব কর্মীদের অজান্তে তাদের নামেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছিল বলেও অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এই ধরনের সংস্থাগুলি কেওয়াইসিতে ভুয়ো ঠিকানা ব্যবহার বিভিন্ন পেশাদার এবং অন্য ব্যক্তিদের থেকেও সহায়তা নিয়েছে বলে অভিযোগ করেছে ইডি। এছাড়াও সংস্থাগুলি অবৈধ কাজেও যুক্ত হয়ে পড়েছিল বলে অভিযোগ। তারা লোন অ্যাপসের মাধ্যমে জনসাধারণকে তাৎক্ষনিক স্বল্প মেয়াদি ঋণের ব্যবস্থা করেছে। নির্দিষ্ট পরিমাণের থেকে অনেক বেশি প্রোসেসিং ফি নিয়েছে। এছাড়াও ঋণের ওপরে অতিরিক্ত হারে চার্জ নিয়েছে। অনেক ঋণ গ্রহীতাকে ফোনে হুমকি এবং মানসিক নির্যাতনের দেওয়ার অভিযোগও উঠেছে। ঋণ দেওয়ার পরে আত্মীয়স্বজন, পরিবারের অন্য সদস্য এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগের অভিযোগও উঠেছে।
চিনের নাগরিকদের দ্বারা নিয়ন্ত্রণ করা এইসব অ্যাপ বিভিন্ন পেমেন্ট গেটওয়ে রেজরপে, ক্যাশ ফ্রি, পেটিএম, পেইউ এবং বিভিন্ন ব্যাঙ্কের মাধ্যমে বিপুল অর্থ পাচার করেছে বলে অভিযোগ। যে কারণে অর্থ তছরুপের অভিযোগে, বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা প্রায় ১০৬ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
ইডি এই তদন্ত চালিয়েছে বেঙ্গালুরু সাইবার ক্রাইম থানায় কথা অভিযোগের ভিত্তিতে। মোবাইল অ্যাপের মাধ্যমে অল্প ঋণ নিলেও, সেইসব ব্যক্তিদের থেকে জুলুম করে টাকা আদায় করা এবং হয়রানি করেছে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications