চিদাম্বরমকে গ্রেফতার করতে চেয়ে আদালতে ইডি
আইএনএক্স মিডিয়া মামলায় আর্থিক দুর্নীতির অভিযোগে চিদাম্বরমকে গ্রেফতারের আবেদন নিেয় আদালতের দ্বারস্থ হয়েছেন ইডি। সোমবার বিশেষ বিচারক অজয় কুমার কুহর চিদাম্বরমকে আদালতে পেশের নির্দেশ গিয়েছেন। মঙ্গলবার আদালতে চিদাম্বরমের গ্রেফতারির দাবিতে আবেদন জানাবে ইডি। মনে করা হচ্ছে আগামিকালই চিদাম্বরমকে গ্রেফতার করবে ইডি।

এর আগেও একাধিকবার ইডির তরফ থেকে চিদাম্বরমকে গ্রেফতারের আবেদন জানানো হয়েছিল। কিন্তু আদালতের রক্ষাকবচ বৃদ্ধির কারণে তা করতে পারেনি ইডি। সোমবার আবারও চিদাম্বরমকে গ্রেফতারের আবেদন জানায় তদন্তকারী সংস্থা। চিদাম্বরমের আইনজীবী কপিল সিবল এদিন আদালতে ইডির আবেদনের বিরোধিতা করে বলেছেন, ইডির কাছে চিদাম্বরমকে গ্রেফতারের কোনও অভিযোগ নেই। সিবিআইয়ের কাছে অভিযোগকে হাতিয়ার করছে ইডি।
আইএনএক্স মিডিয়া মামলায় ৩০৫ কোিট টাকা আর্থিক তছরূপের অভিযোগে এখন সিবিআইয়ের হেফাজতে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম। তাঁকে তিহার জেলে রাখা হয়েছে। এই মামলায় চিদাম্বরমই প্রথম গ্রেফতার হয়েছেন। চিদাম্বরমের গ্রেফতারিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন বিরোধীরা।
এদিকে আজ আদালতে ইডি বিচারককে জানিয়েছে আইএনএক্স মিডিয়া মামলায় এখনও পর্যন্ত ১২ জনের বয়ান নেওয়া হয়েছে। তারপরেই বিচারক কুহর মঙ্গলবার দুপুর ৩টের আগে চিদাম্বরমকে আদালতে পেশ করার নির্দেশ দেন।












Click it and Unblock the Notifications