Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কয়লা পাচার-কাণ্ডে তিন ঘন্টারও বেশি সময় ধরে আইনমন্ত্রীকে জেরা ইডির, রেকর্ড করা হল বয়ান

কয়লা-কান্ডে নয়া মোড়। গত বিধানসভা নির্বাচনের আগে থেকে রাজ্যে কয়লা পাচার-কান্ডের তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় দুই সংস্থা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই একযোগে এই সংক্রান্ত মামলার তদন্ত করছে।

কয়লা-কান্ডে নয়া মোড়। গত বিধানসভা নির্বাচনের আগে থেকে রাজ্যে কয়লা পাচার-কান্ডের তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় দুই সংস্থা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই একযোগে এই সংক্রান্ত মামলার তদন্ত করছে।

ইতিমধ্যে এই মামলাতে তৃণমূল সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নজরে স্ত্রী রুজিরাও। এবার সেই মামলাতে এবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে জেরা কেন্দ্রীয় তদন্তকারীদের। ঘটনায় চরম অস্বস্তিতে শাসকদল তৃণমূল। যদিও তৃণমূলের দাবি, বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে।

একাধিকবার তলব করা হয়েছে মলয় ঘটককে

একাধিকবার তলব করা হয়েছে মলয় ঘটককে

কয়লা-কাণ্ডে একাধিকবার তলব করা হয়েছে মলয় ঘটককে। কিন্তু বারবার এড়িয়ে গিয়েছেন। কিন্তু আজ বৃহস্পতিবার সকালেই ইডির দফতর পৌঁছে যান রাজ্যের মন্ত্রী। দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে চলে জেরাপর্ব। নির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে মলয় ঘটককে জেরা করেন ইডির তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে, কয়লা পাচার নিয়ে অভিযোগ ওঠার পর আইনমন্ত্রী তথা এলাকার বিধায়কের কি ভূমিকা ছিল তা এদিন তাঁর কাছে জানতে চান ইডি'র আধিকারিকরা।

প্রায় ঘণ্টা তিনেক ধরে জিজ্ঞাসাবাদ চলে

প্রায় ঘণ্টা তিনেক ধরে জিজ্ঞাসাবাদ চলে

দিল্লিতে ইডির দফতরে বৃহস্পতিবার প্রায় ঘণ্টা তিনেক ধরে জিজ্ঞাসাবাদ চলে। শুধু তাই নয়, মন্ত্রীর বয়ান রেকর্ড করেন ইডি আধিকারিকরা। উল্লেখ্য, রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বিধানসভা কেন্দ্র আসানসোল উত্তর থেকেও কয়লা পাচারের একাধিক অভিযোগ সামনে এসেছে। বেশ কিছু তথ্যেও হাতে এসেছে তদন্তকারীদের। তদন্তে একাধিক প্রভাবশালীদের নামও পেয়েছেন আধিকারিকরা। আর সেখানে দাঁড়িয়ে স্থানীয় বিধায়কের ভূমিকা খতিয়ে দেখতেই এই জিজ্ঞাসাবাদ বলে মনে করা হচ্ছে।

অভিষেককে জেরা!

অভিষেককে জেরা!

কয়লা-কাণ্ডে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করেছে ইডি। গত মাসখানেক আগে দিল্লিতেই তাঁকে জেরা করা হয়। প্রায় কয়েক ঘণ্টা জেরা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে। জেরা পর্ব শেষে কড়া ভাষায় বিজেপিকে তোপ দাগেন তিনি। হেনস্তা করতেই তাঁকে জেরা বলেও দাবি করেন। শুধু অভিষেক নয়, কয়লা-কাণ্ডে মামলা কলকাতা থেকে দিল্লিতে সরানো নিয়েও তোপ দাগেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক ভাবে লড়াইয়ে পারছে না বলেই অভিষেককে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। তবে কেন কলকাতা থেকে দিল্লিতে সরানো হল তা নিয়েও প্রশ্ন তোলেন নেত্রী মমতা।

ইডির স্ক্যানারে রুজিরা বন্দ্যোপাধ্যায়

ইডির স্ক্যানারে রুজিরা বন্দ্যোপাধ্যায়

কয়লা কাণ্ডে অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় এখনও ইডির স্ক্যানারে। রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও জেরা করতে তলব করা হয়। কিন্তু করোনার কারণ দেখিয়ে ইডির জিজ্ঞাসাবাদ এড়িয়ে যান রুজিরা। শুধু তাই নয়, ভার্চুয়াল ভাবে তাঁকে যাতে জেরা করা হয় সেই মর্মে আদালতের দ্বারস্থ হন তিনি। এই নিয়ে এখনও টানাপড়েন চলছে। ইডি সূত্রের খবর, কয়লা পাচারের টাকা লেনদেন সংক্রান্ত বিষয়ে তাঁকে জেরা করতে চায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+