সাড়ে ৪৬ কোটি বাজেয়াপ্ত, চাইনিজ লোন অ্যাপসের পেমেন্ট গেটওয়ে অ্যাকাউন্ট ইডির স্ক্যানারে
সাড়ে ৪৬ কোটি বাজেয়াপ্ত, চাইনিজ লোন অ্যাপসের পেমেন্ট গেটওয়ে অ্যাকাউন্ট ইডির স্ক্যানারে
টাকা উদ্ধারের ধারা অব্যাহত রেখেছে ইডি। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি বাজেয়াপ্ত করল চাইনিজ লোন অ্যাপসের পেমেন্ট গেটওয়ে অ্যাকাউন্ট। ওই চাইনিজ লোন অ্যাপসের পেমেন্ট গেটওয়ে অ্যাকাউন্ট থেকে উদ্ধার হল ৪৬.৬৭ কোটি টাকা। ইডি চাইনিজ লোন অ্যাপ ও বিনিয়োগ টোকেনের বিরুদ্ধে অভিযান চালায়।

ইডি জানিয়েছে, অর্থ পাচার বিরোধী আইনে চাইনিজ লোন অ্যাপসের পেমেন্ট গেটওয়ে অ্যাকাউন্টগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর দিল্লি, মুম্বই, গাজিয়াবাদ, লখনউ এবং গয়াতে অভিযুক্তদের একাধিক প্রাঙ্গনে তল্লাশি চালানো হয়েছিল। এইচপিজেড নামে একটি অ্যাপভিত্তি টোকেন সম্পর্কিত তদন্তের ক্ষেত্রে দিল্লি, গুরুগ্রাম, মুম্বই, পুনে, চেন্নাই, হায়দরাবাদ, জয়পুর, যোধপুর এবং বেঙ্গালুরুতে ব্যাঙ্কের ১৬টি গেটওয়ে সিজড করে দেওয়া হয়েছে।
অর্থপাচারের মামলাটি নাগাল্যান্ডের কোহিমা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট দ্বারা দায়ের করা হয়েছিল ২০২১ সালের অক্টোবরে। এই বিষয়ে এফআইআর দায়ের করার পরই তদন্ত শুরু হয়। তল্লাশির সময় বিভিন্ন অপরাধমূলক নথি উদ্ধার করা হয়েছে। তারপর তা বাজেয়াপ্তও করা হয়েছে। চিনা লোন অ্যাপের মধে যে সমস্ত পেমেন্ট গেটওয়ে অ্যাকাউন্ট বন্ধ সকরা হয়েছ সেগুলি হল- পুনের এসেবুজ প্রাইভেট লিমিডেট, বেঙ্গালুরুর রাজোরপে সফটওয়্যার প্রাইভেট লিমিডেট, ক্যাশফ্রি পেমেন্ট ইন্ডিয়া এবং নিউদিল্লির পেটিএম পেমেন্ট সার্ভিসেস লিমিডেট।
পেমেন্ট এগ্রিগেটরগুলির সঙ্গে জডিয় সংস্থাগুলি ভার্চুয়াল অ্যাকাউন্টগুলিতে বিশাল ব্যালেন্স রক্ষণাবেক্ষণ করা হয়েছে। যেমন- পুনের এসেবুজ প্রাইভেট লিমিডেট থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৩৩.৩৬ কোটি টাকা, বেঙ্গালুরুর রাজোরপে সফটওয়্যার প্রাইভেট লিমিডেটের ৮.২১ কোটি টাকা, ক্যাশফ্রি পেমেন্ট ইন্ডিয়ার ১.২৮ কোটি টাকা এবং নিউদিল্লির পেটিএম পেমেন্ট সার্ভিসেস লিমিডেটের ১.১১ কোটি টাকা।
ইডি জানিয়েছে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ভার্চুয়াল অ্যাকাউন্টগুলিতে ৪৬.৬৭ কোটি টাকা শনাক্ত করা হয়েছে। এবং তা বাজেয়াপ্ত করা হয়েছে। আরও অন্যান্য অ্যাকাউন্টেরও খোঁজ চালাচ্ছে ইডির আধিকারিকরা। ক্যাশফ্রি পেমেন্টের মুখপাত্র বলেছে, ইডি অপারেশনগুলিতে আমাদের অধ্যাবসায়ী সহযোগিতা প্রসারিত করে চলেছে।
তাঁরা বলেন, আমরা তদন্তের শুরু থেকে সহযোগিতা করে চলেছি। প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে সক্ষম হয়েছি। পেটিএম বলেছে, যে তহবিলগুলি ইডি দ্বারা স্থগিত করা হয়েছে, তা লোন অ্যাপ সংক্রান্ত, কোম্পানির অন্তর্গত কিছু নয়। ইডি বলেছে, এইচপিজেড টোকেন বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টো মুদ্রার জন্য মাইনিং মেশিন বিনিয়োগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হওয়ার পর অর্থপ্রদান বন্ধ করে দেওয়া হয় এবং ওয়েবসাইটটি অ্যাক্সেসযোগ্য হয়ে পড়ে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications