বিদেশি ফাণ্ডে কারচুপি, বিবিসির বিরুদ্ধে মামলা দায়ের ইডির
এবার বিবিসির বিরুদ্ধে বিেদশি ফান্ডের আর্থিক তছরুপের মামলা দায়ের করল ইডি। প্রসঙ্গত উল্লেখ্য কয়েক মাস আগেই বিবিসির ভারতের একাধিক দফতরে আয়কর হানা হয়েছিল। মোদীকে নিয়ে তথ্য চিত্র বিতর্কের জেরেই এই আয়কর হানা হয়েছিল বলে অভিযোগ করা হয়।
আয়কর হানার পরেই বিবিসির বিরুদ্ধে তৎপর হয়েছে ইডি। বৃহস্পতিবার বিদেশী মুদ্রা আইনে বিবিসির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্র নিেয় গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছিল। এই নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। ব্রিটিশ সরকার এর দায় ঝেড়ে ফেলেছিল। বিবিসির নিজের স্বাধীন ভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। এবং এই তথ্য চিত্রের সঙ্গে ব্রিটিশ সরকারের কোনও যোগাযোগ নেই বলে জানানো হয়েছিল।

এদিকে বিবিসির এই তথ্য চিত্র নিয়ে গোটদেশে উত্তেজনা ছড়িয়েছিল। যাকে কোনও কলেজ বিশ্ববিদ্যালয়ে এই তথ্যচিত্র না দেখানো যায় তার জন্য তৎপর হয়েছিল বিজেপি। এই তথ্য চিত্রে গোধরাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীকে একাধিক বিতর্কিত প্রশ্ন করা হয়। যাতে প্রদানমন্ত্রী মোদীর ভাবমূর্তিতে আঘাত হানতেই এটা করা হয়েছিল বলে অভিযোগ করে বিজেপি। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত দায়ের করা হয়।
জেএনইউ, আলিগড় বিশ্ববিদ্যালয়, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের তরফে অই তথ্যচিত্র দেখানোর ব্যবস্থা করা হলে এবিভিপির পক্ষ থেকে তার প্রতিবাদ জানানো হয় এমনকী ছবি দেখানোর মুহূর্তে লোডশেডিং করে দেওয়া হয়েছিল একাধিক বিশ্ববিদ্যালয়ে এমনই অভিযোগ করা হয়। এই নিয়ে এবিভিপির সঙ্গে অন্যান্য ছাত্র সংগঠেনর তুমুল সংঘাত তৈরি হয়েছিল।

তারপরেই দিল্লি এবং মুম্বইয়ে বিবিসির দফতরে আয়কর হানা হয়। প্রায় ৩৬ ঘণ্টা ধরে চলেিছল সেই তল্লাশি অভিযান। আয়কর হানার শুরুতে প্রায় আট ঘণ্টা কর্মীদের অফিসের বাইরে বেরোতে দেওয়া হয়নি। তাঁদের মোবাইল ফোন এবং ল্যাপটপ নিয়ে নেওয়া হয়েছিল। এই ঘটনায় গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছিল। বিরোধীরা অভিযোগ করেছিলেন বিজেপি সরকার সংবাদ মাধ্যমেরও কণ্ঠরোধ করতে চাইছেন। মোদীর বিরুদ্ধে যে কথা বলছে তাঁকেই টার্গেট করছে মোদী সরকার। এমনই অভিযোগ করেছিলেন বিরোধীরা।












Click it and Unblock the Notifications