রাত পোহালেই পেশ হচ্ছে বাজেট, মন্দাদশা কাটাতে কর্মশক্তি বৃদ্ধিতে জোর অর্থনীতিবিদদের
রাত পোহালেই পেশ হচ্ছে বাজেট, মন্দাদশা কাটাতে কর্মশক্তি বৃদ্ধিতে জোর অর্থনীতিবিদদের
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, আর তারপরেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের হাত ধরে পেশ হতে চলেছে ২০২১-২২ অর্থবর্ষের বাজেট। এদিকে করোনাকীলান মন্দাদশা কাটিয়ে আগামী অর্থবর্ষ থেকেই ভারতীয় অর্থনীতির চার ফের ঘুরতে চলেছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক অর্থভান্ডার বা আইএমএফও। আইএমএফ-র পূর্বাভাবস অনুযায়ী আগামী অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার দাঁড়বে ১১ শতাংশ। এমনকী দেশের কর্মশক্তিও নতুন করে পুনরুজ্জীবিত হবে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।

এমতবস্থায়, ডেলয়েট দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় মিলছে আশার খবর। এমনকী ছোট-বড় সমস্ত ব্যবসার ক্ষেত্রেই আসছে নতুন বিনিয়োগ। এমনকী দেশের প্রথমসারির ব্যবসায়ীদের ৬৮ শতাংশই মনে করছেন আগামী অর্থবর্ষ থেকেই ফেরে ঘুরে দাঁড়াবে অর্থনীতির চাকা। এদিকে করোনাকালীন মন্দা দশার হাল হকিকত নিয়ে সম্প্রতি ১৮০ জন চিফ ফিনান্সিয়্যাল অফিসার(সিএফও) ও চিফ এক্সপেরিয়েন্স অফিসারের (সিএক্সও) সঙ্গে কথা বলে ডেলয়ট।
বর্তমানে এই সমীক্ষা রিপোর্টেই ডেলয়েট জানাচ্ছে সিংহভাগ অর্থনৈতিক উপদেষ্টাই আসন্ন বাজেটে আগামীর কর্মশক্তি বৃদ্ধির উপর জোর দিতেই জোরালো সওয়াল করছেন। এমনকী পরিকাঠামো শিল্পে ব্যয় বৃদ্ধিই সম্ভবত আসন্ন বাজেটে সবথেকে বড় প্রত্যাশা। এদিকে সূত্রের খবর, ২০২১-এর বাজেটে নতুন একটি জাতীয় ব্যাঙ্কের ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মূলত বড় সরকারি পরিকাঠামো প্রকল্পগুলির জন্য অর্থ বরাদ্দ বৃদ্ধি ও সরলীকরণের উদ্দেশ্যেই এই নয়া ব্যাঙ্কের পরিকল্পনা বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications