Budget 2025: চিনের উপর নির্ভরতা বিপদ ডেকে আনবে ভারতে! আর্থিক সমীক্ষায় কী সুপারিশ?

Budget 2025: চিনের (China) উপর অতিরিক্ত নির্ভরতা (Dependency) আদতে বিপদই ডেকে আনবে। শনিবার সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তার আগে সংসদের উভয়কক্ষে অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট (Economic Survey Report) প্রকাশ করে এমনটাই বলা হল।

চিনকে উদ্বেগের জায়গায় রেখে বলা হল, বেশকিছু পণ্যে অত্যধিক বেজিং নির্ভরতা দিনের শেষে বৈশ্বিক সাপ্লাই চেইন (Supply Chain) বা সরবরাহ ব্যবস্থাতেই ব্যাঘাত ঘটাতে পারে। চিনের নির্ভরতা কমাতে সুপারিশ হিসেবে সমীক্ষায় বলা হয়েছে, দেশীয় ও বিদেশি বিনিয়োগ (Investment) আকৃষ্ট করতে ভারতকে সর্বাত্মক রূপে ঝাঁপিয়ে পড়তে হবে।

Budget 2025

আর্থিক সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, সিঙ্গেল-সোর্স অর্থাৎ কিছু পণ্যের ক্ষেত্রে চিনের একার উপর পুরোদমে নির্ভরতা ভারতের জন্য সাপ্লাই চেনে বিঘ্ন, মূল্য অস্থিরতা ও মুদ্রায় ঝুঁকির সম্ভাবনা তৈরি করতে পারে। আর তাই ভারতের অবিলম্বে অভ্যন্তরীণ ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা উচিত।

মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণ ও তাঁর টিমের তৈরি ওই আর্থিক সমীক্ষায় বলা হয়েছে, বেশকিছু গুরুত্বপূর্ণ পণ্য উৎপাদনে ভারতের এখনও সীমাবদ্ধতা রয়েছে। বিশেষ করে বেশিমাত্রায় তা উৎপাদনের ক্ষেত্রে অনেক পরিকাঠামোগত ও বিনিয়োগ সংক্রান্ত অন্তরায় রয়েছে। উদাহরণ হিসেবে দেশের সৌরবিদ্যুতের সরঞ্জাম তৈরি ও সংশ্লিষ্ট পরিষেবার ক্ষেত্রে চিনের সরবরাহ ব্যবস্থার উপর অনেকাংশে নির্ভর করতে হয়।

এছাড়াও এদিনের আর্থিক সমীক্ষায় বলা হয়েছে, দেশে বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে অনুকূল পরিবেশ ও নীতি গ্রহণ করতে হবে। আগামী অর্থবর্ষে ভারতের জিডিপির বার ৬.৩ থেকে ৬.৮ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

দেশের ব্যাঙ্কিং সেক্টরে স্থিতিশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পয়েছে। অনুৎপাদনশীল সম্পদ কমে ১২ বছরে সর্বনিম্ন ২.৬ শতাংশে এসে দাঁড়িয়েছে। অতিমারীর পর ঘুরে দাঁড়িয়েছে নির্মাণ ক্ষেত্রও। অতিমারীর আগের অবস্থার তুলনায় ১৫ শতাংশ বৃদ্ধি হয়েছে এই ক্ষেত্রে।

তবে চিনের উপর নির্ভরতা নিয়ে অশনি সংকেত প্রকাশ করা হয়েছে কেন্দ্রের আর্থিক সমীক্ষায়। চিন থেকে ভারত বিভিন্ন ধরনের পণ্য যেমন, বিশেষ করে প্রযুক্তিগত উপাদান, চিকিৎসা সরঞ্জাম, এবং শিল্পের কাঁচামাল আমদানি করে থাকে। তবে এই নির্ভরতা অনেকাংশে একপেশে, যা ভারতের জন্য বেশকিছু চ্যালেঞ্জ সৃষ্টি করবে বলে আশঙ্কা।

চিনের উপর নির্ভরতা কমাতে ভারত বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া, ইউরোপ ও আমেরিকার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চায়। এছাড়াও নিজস্ব শিল্পখাত ও প্রযুক্তিগত খাতে বরাদ্দ বৃদ্ধির সুপারিশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+