Economic Survey 2022: ২০২৩-এ কেমন থাকবে জিডিপি বৃদ্ধি, পূর্বাভাসে কী জানালেন নির্মলা সীতারামন

Economic Survey 2022: ২০২৩-এ কেমন থাকবে জিডিপি বৃদ্ধি, পূর্বাভাসে কী জানালেন নির্মলা সীতারামন

দেশের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন ২০২৩ আর্থিক বর্ষে ভারতের জিডিপি বৃদ্ধি ৮-৮.৫ শতাংশ থাকবে। অর্থাৎ ২০২২ সালের থেকে কম হবে ভারতের জিডিপি বৃদ্ধি। দেশের অর্থিক পরিস্থিতি ২০২৩ সালে অনেকটাই অবনতি হবে বলে জানিয়েছেন তিনি।

কমবে জিডিপি বৃদ্ধি

কমবে জিডিপি বৃদ্ধি

চলতি বছরে আর্থিক বৃদ্ধি ৯.২ শতাংশ হলেও আগামী বছর ততটা ভাল পরিস্থিতি হবে না। ইকোনমিক সার্ভে রিপোর্টে এমনই তথ্য পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন ২০২৩ অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধি ৮-৮.৫ শতাংশের মধ্যে থাকবে। ২০২১ অর্থ বর্ষ মানে হচ্ছে ২০২২ সালের এপ্রিল মাস থেকে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে দেশের আর্থিক বৃদ্ধি যা থাকবে তা ২০২২ সালের থেকে কম। অর্থাৎ ২০২১ সালের এপ্রিল মাস থেকে ২০২২ সালের মার্চ মাসের থেকে কম।

চলতি আর্থিক বর্ষে কতটা বৃদ্ধি

চলতি আর্থিক বর্ষে কতটা বৃদ্ধি

করোনা সংক্রমণের দুটি ওয়েভের ধাক্কা সামলেও অনেকটা স্থিতিশীল েদশের অর্থনীতি। চলতি অর্থবর্ষ অর্থাৎ ২০২২ সালে দেশের আর্থিক বৃদ্ধি এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। ৯.২ শতাংশ হয়েছে। যা যথেষ্ট আশা জনক। ইকোনমিক সার্ভে রিপোর্টে যে তথ্য পেশ করেছেন নির্মলা সীতারামন তাতে ভারতের অর্থনীতি চাঙ্গা হয়ে রয়েছে একথা বলার অপেক্ষা রাখে না। িকন্তু এই পরিস্থিতিতেও ভাবিয়ে তুলেছে দেশের মুদ্রাস্ফীতি। চলতি অর্থবর্ষে দেেশর মুদ্রাস্ফীতি রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল।

জ্বালানির মূল্য বৃদ্ধি

জ্বালানির মূল্য বৃদ্ধি

চলতি অর্থবর্ষে জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিক হারে বেড়েছিল। পরিস্থিতি সামাল দিতে আমদানি শুল্ক মকুব করতে বাধ্য হয়েছিল মোদী সরকার। সেই সঙ্গে ভ্যাট নিয়ন্ত্রণে আনে একাধিক রাজ্য তার জেরে অনেকটাই কমেছে জ্বালানি তেলের দাম। বিরোধীদের অভিযোগ জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে কোষাগার ভরেছে মোদী সরকার। এদিকে একাধিক সরকারি সংস্থার বেসরকারি করণ করা হয়েছে। রেল, এলআইসি সহ একাধিক রাষ্ট্রায়াত্ব সংস্থার বেসরকারি করণের কথা ঘোষণা করেছে মোদী সরকার।

রেকর্ড মুদ্রাস্ফিতী

রেকর্ড মুদ্রাস্ফিতী

করোনা কালে জিনিসের দামঅস্বাভাবিক হারে বেড়েছে। বিশেষ করে খাদ্য দ্রব্য। চাল-ডাল, গম সরষের তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দাম। মোদী সরকার প্রথমে ভর্তুকি দেওয়ার কথা বললেও পরে সেটা বন্ধই করে দিয়েছে এখন আর কেউ পাচ্ছেন না সেই টাকা। কাজেই প্রায় ১০০০টাকা দিয়েই রান্নার গ্যাস কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে ইকোনোমিক সার্ভে রিপোর্ট ক্ষুদ্র শিল্পের উন্নয়নের কথা বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+