সরকারি পোস্টার-ব্যানার সরিয়ে নেওয়ার কড়া নির্দেশ কমিশনের
কলকাতা, ১৫ মার্চ : নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে কয়েকদিন আগেই। ফলে লাগু হয়ে গিয়েছে আচরণবিধিও। তবুও শাসক দলের নানা সরকারি পোস্টারে ছেয়ে রয়েছে বেশ কিছু এলাকা।
সেই সকল পোস্টার-ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের খতিয়ান লেখা রয়েছে। অবিলম্বে সেগুলি খুলে নেওয়ার নির্দেশ দিল এবার নির্বাচন কমিশন।

সোমবার কলকাতায় নির্বাচন কমিশন জরুরি বৈঠকে বসে। সেখানে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি সহ অন্য আধিকারিকেরা। আগামী ৪ এপ্রিল থেকে শুরু ভোটের আগে সব ধরনের প্রস্তুতি সেরে নিতে নির্দেশ দেন জাইদি।
আচরণবিধি লাগু হওয়ার পর এখনও বহু সরকারি বিল্ডিংয়ে তৃণমবল সরকারের সাফল্যের খতিয়ান ব্যানার আকারে ঝুলছে বলে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিরোধীরা। তা নিয়ে পদক্ষেপও করতে বলে। সেই দেখেই কমিশন ব্যবস্থা নিয়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications