সাধারণ আচরণবিধি লঙ্ঘনেরর অভিযোগে কেজরিওয়ালকে শো কজ নোটিশ নির্বাচন কমিশনের

এই প্রসঙ্গে বিজেপির বিবেক গোয়েল প্রথম আওয়াজ তোলেন। এরপর তিনি অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী, কোনও প্রার্থী বা নেতা নিজের পক্ষে ভোট আনার জন্য জাতি বা ধর্ম বিষয়ক আবেগ নিয়ে কোনও মন্তব্য করতে পারবেন না। এক্ষেত্রে কেজরিওয়ালের মন্তব্য সেই বিধিই ভঙ্গ করেছে বলে বিবেক গোয়েল জানিয়েছেন।
আমেঠীতে কেজরিওয়ালের মন্তব্যের সিডির কপি কমিশনের ভিডিও অবজারভাররা খতিয়ে দেখছেন। ভিডিওর একটি কপি কেজরিয়ালকেও দেওয়া হয়েছে। বারাণসী থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন অরবিন্দ কেজরিওয়াল। আজ ভোটের নিরিখে কেজরিওয়ালের ভাগ্য পরীক্ষার দিন। তার কয়েক ঘন্টা আগেই নির্বাচন কমিশনের এই শো কজ নোটিশে কিছুটা অস্বস্তিতে পড়ল আম আদমি পার্টি।
কেজরিওয়ালকে পাঠানো নোটিশে বলা হয়েছে, কমিশন প্রাথমিকভাবে মনে করছে যে মন্তব্য আপনি করেছেন তা নির্বাচনের সাধারণ আচরণবিধি লঙ্ঘনেরই সামিল। নির্বাচন বিধি অনুসারে কোনও প্রার্থী বা নেতা নিজের পক্ষে ভোট আনার জন্য জাতি বা ধর্ম বিষয়ক আবেগ নিয়ে কোনও মন্তব্য করা অপরাধ তাও মনে করিয়ে দেয় কমিশন। একইসঙ্গে ভারতীয় দণ্ডবিধির ১৭১ ধারার অধীনে কোনও ব্যক্তির স্বাধীন মতদানের ক্ষেত্রে কোনও ব্যক্তি বা দল যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাতে হস্তক্ষেপের চেষ্টা করেন তাও আচরণবিধি লঙ্ঘন করাও অরপাধ বলে বিবেচ্য হয়। এক্ষেত্রেও কেজরিওয়ালের মন্তব্য আপত্তিকর বলে মনে করা হচ্ছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications