ধেয়ে আসা ধূলিঝড়ের পরই ভূমিকম্প দিল্লিতে! আতঙ্ক অব্যাহত
ধেয়ে আসা ধূলিঝড়ের পরই ভূমিকম্প দিল্লিতে! আতঙ্ক অব্যাহত
এদিন সকালেই দিল্লির দিনের আকাশকে আঁধারে ঢেকে দিয়ে প্রবল ধুলোঝড় দেখা যায় দিল্লিতে। প্রবল ধুলোঝড়ের পর বৃষ্টির খবর আসে দিল্লির বিভিন্ন জায়গা থেকে। এরপরই দিল্লিতে ভূমিকম্পের খবর আসে।

দিল্লিতে ভূমিকম্প
জানা গিয়েছে, ধুলো ঝড়ের পর দিল্লিতে ৩.৫ রিখটার স্কেলের কম্পনমাত্রা নিয়ে ভূমিকম্প হয়। যার জেরে আতঙ্ক ছড়িয়েছে।

ধুলো ঝড়
দিল্লি- এনসিআর এলাকায় এদিন প্রবল ঝড়র সঙ্গে দেখা যায় প্রবল বৃষ্টি। সঙ্গে ছিল ধুলো ঝড়। ধড়ের তাণ্ডবে দৃশ্যমানতা কার্যত অস্পষ্ট হয়ে যায়।

আতঙ্ক অব্যাহত
দিল্লিতে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস আগেই ছিল। তবে তার সঙ্গে প্রবল গরমের মধ্যে যোগ হয়েছে ধুলো ঝড়। এরপরই দিল্লি ও তার সংলগ্ন এলাকায় অনুভূত হয়েছে ভূমিকম্প।

পশ্চিমবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস!
এদিকে, আগামী চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। মঙ্গল ও বুধবার ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিবেগ হতে পারে ঝড়ের। উত্তরবঙ্গ ভারী বৃষ্টির পূর্বাভাস।












Click it and Unblock the Notifications