ভারত-মায়ানমার সীমান্তে ভূমিকম্প, প্রভাব পড়ল অসমে
গুয়াহাটি, ২৩ অগাস্ট : মঙ্গলবার সকালে ভারত মায়ানমার সীমান্তে মৃদু ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। এদিন সকাল ৭ টা নাগাদ হওয়া এই ভূমিকম্পের প্রভাব অসমেও দেখা গিয়েছে বলে জানা গিয়েছে।
অসমে সকাল থেকে এখনও পর্যন্ত দু'বার ভূকম্পনের খবর পাওয়া গিয়েছে। প্রথম কম্পনটি অনুভূত হয় সকাল ৫টা ৩০ মিনিটে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.১। পরের বার ৭ টা ৪১ মিনিটে আরও একবার কম্পন অনুভূত হয়। তবে আগের থেকে এবারের কম্পনের তীব্রতা ছিল একটু বেশি। রিখটার স্কেলে ৫.৫ মাত্রার কম্পন ধরা পড়ে।

অসমের বেশ কিছু এলাকায় কম্পন দেখা গেলেও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে দীর্ঘ সময়ের জন্য কম্পন স্থায়ী না হওয়ার কোনও বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
শিলং ছাড়াও মেঘালয়ের উত্তর পূর্ব সীমান্তের বেশ কিছু এলাকাতেও মৃদু কম্পন অনুভূত হয় এদিন। তবে কোনও জায়গা থেকেই ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications