Earthquake in Gujarat: ঘূর্ণিঝড় আসার আগেই আরও এক বিপর্যয় নেমে এল গুজরাতে
গুজরাতে ঘূর্ণিঝড় বিপর্যয়ের (Cyclone Biparjoy) আতঙ্কের মধ্যে আঘাত হেনেছে ভূমিকম্প (Earthquake in Gujarat) । এদিন কচ্ছ জেলায় যে ভূমিকম্পটি হয়, তার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫। আবহাওয়া দফতর আগেই জানিয়েছে বৃহস্পতিবার সন্ধেয় কচ্ছে আছড়ে পড়তে চলেছে এই ভূমিকম্প।
গান্ধীনগরের ইনস্টিটিউট অফ সিসমোলজিক্যাল রিসার্চের তরফে জানানো হয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল (Earthquake in Gujarat) ছিল কচ্ছ জেলার ভাচাউ থেকে ৫ কিমি পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। বুধবার বিকেল পাঁচটা নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে বলে জানা গিয়েছে।

এদিকে বৃহস্পতিবারের ঘূর্ণিঝড় আছড়ে (Cyclone Biparjoy) পড়ার আগে সৌরাষ্ট্র, দ্বারকা ও কচ্ছ উপকূলের জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই জেলাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে গুজরাত ছাড়াও আশপাশের আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

পশ্চিম উপকূলে বিশেষ করে কচ্ছের উপকূলের দিকে সমুদ্রের কাছে বসবাসকারী প্রায় ৫০ হাজার মানুষকে নিরাপত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ত্রাণ ও উদ্ধার কাজের জন্য গুজরাতে আঠারোটি এনডিআরএফের দলকে মজুত রাখা হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, তিনি সেনা বাহিনীর তিন প্রধানের সঙ্গে কথা বলেছেন এবং ঘূর্ণিঝড়ের (Cyclone Biparjoy) মোকাবিলায় সশস্ত্র বাহিনীর প্রস্তুতি পর্যালোচনা করেছেন। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় সম্ভাব্য সব ধরনের সাহায্য দিতে বাহিনী প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications