ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান, দ্বীপ রাজ্যে আতঙ্কের ঢেউ
সোমবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প অনুভূত হয়েছে।
সোমবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিন ভোর ৬টা ৪৪ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৮। যার ফলে দ্বীপ রাজ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।

গত ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখেও আন্দামানে কম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে তারও মাত্রা ছিল ৪.৮। সেদিন ভোট সাড়ে ৫টা নাগাদ কম্পন টের পাওয়া গিয়েছিল।
তারও আগে ফেব্রুয়ারির ১৩ তারিখে রাত ১টা ৫১ মিনিটে আন্দামানে কম্পন অনুভূত হয়। সেবার আন্দামান এলাকায় মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫।
একমাসের মধ্যে এভাবে পরপর কম্পনে স্বাভাবিকভাবেই এখানকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। একবার কম্পন হলেই ২০০৪ সালের ভূমিকম্প ও সুনামির কথা সকলের মনে এসে যায়। তার আন্দামানের মাটি কাঁপলেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।












Click it and Unblock the Notifications