বিজেপির গেরুয়া নিশান দাপটে উড়ছে অসমে, ম্যাজিক ফিগার পার করে সোনোয়াল শিবিরের পরিসংখ্যান একনজরে
বিজেপির গেরুয়া নিশান দাপটে উড়ছে অসমে, ম্যাজিক ফিগার পার করে সোনোয়াল শিবিরের পরিসংখ্যান একনজরে
বাংলায় যখন কার্যত বিজেপির সঙ্গে তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই তুঙ্গে,তখ অসমে কার্যত মসৃণভাবে গেরুয়া শিবির ধীরে ধীরে কংগ্রেসকে জোরালো টক্কর দিতে শুরু করে দিয়েছে। অসমের প্রাথমিক ট্রেন্ডের ভোট চিত্র কোনদিকে একনজরে দেখে নেওয়া যাক।

অসমের ভোট অঙ্ক
বাংলার সঙ্গে সঙ্গে অসমের বুকেও ভোট পর্ব চলেছে ২০২১ বিধানসভা নির্বাচন ঘিরে। আর সেই অনুযায়ী বিজেপি জোট আপাতত দাপুটে ব্যাটিংয়ের জেরে অসমে ৮৫ টির বেশি আসন পাচ্ছে বলে দেখা যাচ্ছে প্রাথমিক ট্রেন্ডে। কংগ্রেস জোট সেখানে ৩৯ এর মতো আসনে লিড ধরে রেখেছে। বাকিরা ২ টি আসনে এগিয়ে।

দলওয়াড়ি পরিসংখ্যান
দলওয়াড়ি পরিসংখ্যান অনুযায়ী, অসমে বিজেপি ৬৬ টি আসনে লিড ধর রেখেছে। কংগ্রেস ২৪ টি তে এগিয়ে। এজিপি ১৩ টি আসন ধরে রেখেছে। এআইইউডিএফ ১১ টি আসনে লিড নিচ্ছে। ইউপিপিএল ৬ টু, বিপিএফ ৪ টিতে লিড নিচ্ছে। এজেপি কোনও আসন না পেলেও বাকিরা ২ টি আসনে এগিয়ে আপাতত।

অসম ও ভোট ফ্যাক্টর
বাংলা যখন মেরুকরণের রাজনীতি সঙ্গে নিয়ে ভোট আঙিনায় পা রেখেছে, তখন অসমেও এনআরসি থেকে সিএএর মতো ইস্যু মাথা চাড়া দিয়েছে। সেখানে মেরুকরমের রাজনীতির মাঝেই বাংলাদেশী অনুপ্রবেশকারী ভোটের বড় ফ্যাক্টর ছিল। সেই জায়গা থেকে মিঞা মুসলিম বনাম অসমের স্থানীয় মুসলিমদের
ভোটব্যাঙ্ক বহু পার্টিকেই ভাবিয়েছে।

অসমের সরকার ও বিজেপি
আপাতত ১২৬ আসনে অসমের ট্রেন্ড প্রকাশ্যে আর তা থেকেই স্পষ্ট যে অসমে বিপুল সংখ্যক আসন নিয়ে ৬৪ এর ম্যাজিক ফিগার পার করে সরকার গড়তে চলেছে বিজেপি। তবে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের পর ফের একবার দ্বিতীয় টার্মে অসমে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন , তা নিয়ে জল্পনা রয়েছে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications