বাড়ছে সংক্রমণ, অযোধ্যার সভা সহ একাধিক রাজনৈতিক কর্মসূচি বাতিল করলেন অখিলেশ
বাড়ছে সংক্রমণ, অযোধ্যার সভা সহ একাধিক রাজনৈতিক কর্মসূচি বাতিল করলেন অখিলেশ
করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে গোটা দেশে। কংগ্রেসের পর এবার অখিলেশ যাদব বাতিল করলেন সব রাজনৈতিক কর্মসূচি। ভোটমুখী উত্তর প্রদেশে রাজনৈতিক দলগুলি মিটিং মিছিলে মেতেছিল। কিন্তু করোনা সংক্রমণ মারাত্মক আকার নেওয়ায় একে একে রাজনৈতিক দলগুলি সেই কর্মসূচি থেকে পিছিয়ে আসছে। কারণ মিটিং মিছিলে জমায়েত হবে মানুষের। বাড়বে সংক্রমণের সংখ্যা।

করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে দ্রুতার সঙ্গে। গোটা দেশে একদিনে প্রায় ১ লক্ষ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনা সংক্রমণের থার্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে দেশে। এই পরিস্থিতিতে রাজনৈতির মিটিং, মিছিল সমাবেশ ঝুঁকি পূর্ণ হবে আশঙ্কা করেই উত্তর প্রদেশে একের পর এক রাজনৈতিক কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল কংগ্রেসের পক্ষ থেকে কর্মসূচি বাতিল করা হয়। তারপরেই সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব সব রাজনৈতিক কর্মসূচি বাতিল করা হয়েছে।
উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। কাজেই একের পর এক রাজনৈতিক কর্মসূচি শুরু হয়ে গিয়েছে দেশে। পরিস্থিতি ভয়ানক আকার নিয়েছে রাজ্যে। সেকারণে পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে দেশে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক রাজনৈতিক দল মিটিং মিছিল কর্মসূচি বাতিল করতে চলেছে। গতকাল রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর রাজনৈতিক কর্মসূচি বাতিল করেছে কংগ্রেস। রাজ্যে যে সব ম্যারাথনের আয়োজন করা হয়েছিল সেগুলিও বাতিল করা হয়েছে।
তারপরেই সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব তাঁর সবরকম রাজনৈতিক কর্মসূচি বাতিল করেন। অযোধ্যা পর্যন্ত যে বিজয় যাত্রার আয়োজন করা হয়েছিল সেটা বাতিল ঘোষণা করা হয়েছে সমাজবাদী পার্টির পক্ষ থেকে। সেই সঙ্গে উত্তর প্রদেশের গোন্ডা এবং বস্তিতে গত ৭ এবং ৮ জানুয়ারি রাজনৈতিক কর্মসূচি ছিল অখিলেশ যাদবের সেটিও বাতিল ঘোষণা করা হয়েছে সমাজবাদী পার্টির পক্ষ থেকে। এদিকে এই ভয়ঙ্কর করোনা সংক্রমণের মধ্যেই বিধানসভা ভোট করানোর তোরজোর শুরু হয়ে গিয়েছে। ফেব্রুয়ারি অথবা মার্চে উত্তর প্রদেশে বিধানসভা ভোট করানোর তোরজোর শুরু করেছে নির্বাচন কমিশন। করোনা সংক্রমণের জন্য ভোট পিছিয়ে দেওয়ার কথা হলেও তাতে রাজি হয়নি রাজনৈতিক দলগুলি। তাই করোনা বিধি মেনেই সব মিটিং মিছিল হবে বলে জানা গিয়েছে।
নির্বাচন কমিশনকে কংগ্রেসের পক্ষ থেকে চিঠি লিখে জানানো হয়েছে যে এই করোনা পরিস্থিতিতে যেন সবরকম রাজনৈতিক মিটিং মিছিেল নিষেধাজ্ঞা জারি করা হয়। এদিকে পরিস্থিতি বিবেচনা করে যোগী আদিত্যনাথও সবরকম কর্মসূচি বাতিল করে দিয়েছেন। গৌতম বুদ্ধ নগরে সরকারি অনুষ্ঠান বাতিল করেছেন যোগী আদিত্যনাথ। এদিকে বরেলিতে ম্যারাথন ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছে। সেখানে অসংখ্য মহিলাকে মাস্ক না পরেই ম্যারাথনে অংশ নিতে দেখা গিয়েছিল। তারপরেই কংগ্রেসের তরফ থেকে সব রাজনৈতিক কর্মসূচি বাতিল করা হয়।












Click it and Unblock the Notifications