বিরোধীদের মধ্যেই বিভাজন! নাগরিকত্ব বিল নিয়ে আশাবাদী বিজেপি
মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাদি প্রথম বড় পরীক্ষায় পড়তে চলেছে, যেদিন নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পেশ হবে সেদিন।
মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাদি প্রথম বড় পরীক্ষায় পড়তে চলেছে, যেদিন নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পেশ হবে সেদিন। কেননা এই জোটের বড় শরিক শিবসেনা ইতিমধ্যেই ইঙ্গিত দিয়ে রেখেছে তারা বিলটিকে সমর্থন করবে। যদিও কংগ্রেস এবং এনসিপি শিবসেনার ওপর চাপ তৈরি করছে, যাতে তারা ভোটদানে অনুপস্থিত থাকে।

মহারাষ্ট্রে 'মহা' সংকট
সূত্রের খবর অনুযায়ী, কংগ্রেস বিষয়টি নিয়ে দায়িত্ব দিয়েছে এনসিপিকে। মহা বিকাশ আঘাদি ন্যূনতম সাধারণ কর্মসূচিতে উল্লেখ রয়েছে, এমন পরিস্থিতির উদ্ভব হলে, তিনদলের নেতারা নিজেদের মধ্যে কথা বলবেন।

সোমবার বিল পেশ লোকসভায়
রাজনৈতিকদলগুলির মধ্যে বিভাজনের মধ্যেই সোমবার লোকসভায় পেশ হতে চলেছে নাগরিকত্ব সংশোধনী বিল। মঙ্গলবার বিষয়টি নিয়ে আলোচনা এবং ভোটাভুটি করা হবে। এই বিল নিয়ে আলোচনার জন্য চারঘন্টা সময় বরাদ্দ করা হয়েছে।

আশাবাদী বিজেপি
লোকসভায় বিজেপি-সহ এনডিএ-র নিরঙ্কুশ গরিষ্ঠতা রয়েছে। কিন্তু রাজ্যসভায় তা না থাকলেও, বিজেপি দুই সভায় বিল পাশের ব্যাপারে আশাবাদী। এনডিএ-র সহযোগীরা ছাড়াও, বিজেডি, টিআরএস এবং ওয়াইএসআর কংগ্রেসের সমর্থনের ব্যাপারে একরকম নিশ্চিত তারা। আর উত্তরপূর্বের ছোট দলগুলি বিলের বিরোধিতা না করলেও ভোটদানে অনুপস্থিত থাকতে পারে।

মানুষের প্রতি দায়বদ্ধতা, বলছে বিজেপি
বিলটি নিয়ে মানুষের প্রতি দায়বদ্ধতার কথা বিজেপি বললেও, কংগ্রেস বিরোধিতার অবস্থান নিয়েছে। বৃহস্পতিবার বিরোদী দলগুলির এক বৈঠক হয়। তাতে স্ট্যাটেজি ঠিক করা হয়েছে বলে জানা গিয়েছে। বিএসপি নেত্রী মায়াবতী এর মধ্যে জানিয়েছেন, বিলের বিরোধিতা করবেন তারা।












Click it and Unblock the Notifications