অনবরত বৃষ্টির মাঝেই মুম্বইয়ের উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা, আগামী ২৪ ঘণ্টা সতর্কতা জারি

মুম্বইয়ের উপকূল এলাকাগুলিতে তীব্র জলোচ্ছ্বাসের আশঙ্কা। আবহাওয়া দফতরের তরফে জলোচ্ছ্বাসের সতর্কবাণী দেওয়া হয়েছে।

একটানা বৃষ্টির মাঝেই মুম্বইয়ের উপকূল এলাকাগুলিতে তীব্র জলোচ্ছ্বাসের আশঙ্কা। আবহাওয়া দফতরের তরফে জলোচ্ছ্বাসের সতর্কবাণী দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশের তরফে উপকূল এলাকায় যেতে পুরোপুরি নিষেধ করে দেওয়া হয়েছে। গত দু'দিন ধরে মুম্বইয়ে একটানা বৃষ্টি চলছে। আরও ২৪ ঘণ্টা বৃষ্টি চলবে বলে আশঙ্কা করা হয়েছে।

অনবরত বৃষ্টির মাঝেই মুম্বইয়ের উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা

বুধবার পর্যন্ত মুম্বইয়ে আরও ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে খবর। বৃহন্মুম্বই পুরসভার তরফে জলমগ্ন এলাকাগুলিকে সেইমর্মে সতর্ক করে দেওয়া হয়েছে।

মুম্বইয়ে বৃষ্টিতে বিপর্যস্ত এলাকাগুলিতে মানুষকে উদ্ধারের জন্য পাঁচটি উদ্ধারকারী দল ও ডুবুরিদের দুটি দল তৈরি রাখা হয়েছে। সড়ক পরিষেবা প্রায় বন্ধ, রেল পরিষেবাও প্রায় বিপর্যস্ত। বিমান পরিষেবা ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হলেও পুরো স্বাভাবিক নয়।

মুম্বইয়ের মোট পাঁচটি জায়গায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। প্রয়োজন না পড়লে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। পাশাপাশি অফিসগুলিকেও দেরি করে খোলা রাখতে বলা হয়েছে যাতে কর্মীরা সেখানে থাকতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+