মথুরাকে মুজফফরনগর হতে দেবেন না, বললেন রাকেশ টিকায়েত
মথুরাকে মুজফফরনগর হতে দেবেন না, বললেন রাকেশ টিকায়েত
ইতিমধ্যেই তিনটি কৃষিবিল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। লোকসভার শীতকালীন অধিবেশনে কৃষি বিল বাতিলও হয়ে গিয়েছে। তবু ফের একবার শিরোনামে কৃষক নেতা রাকেশ টিকায়েত৷ এবার মথুরা ইস্যু নিয়ে নাম না নিয়েই বিঁধলেন বিজেপিকে। বললেন, 'মথুরাকে মুজফফরনগর হতে দেবেন না।'

হিন্দুদের কাছে পবিত্র মথুরা
সনাতন ধর্মাবলম্বী মানুষদের কাছে অন্যতম তীর্থস্থান মথুরা। বিশ্বাস অনুযায়ী এই শহরেই জন্মগ্রহণ করেছিলেন বিষ্ণুর পঞ্চম অবতার শ্রীকৃষ্ণ৷ কিন্তু শ্রীকৃষ্ণের জন্মস্থানেই নাকি এখন ১৭ শতকের শাহী মসজিদ রয়েছে। কাজেই সেই মসজিদ ভেঙে শ্রীকৃষ্ণের মন্দির বানানোর ডাক দিয়েছে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। এই ইস্যুতেই এবার নাম না করে গেরুয়া শিবিরকে আক্রমণ করেন রাকেশ টিকায়েত৷

কী বললেন রাকেশ?
রাকেশ বলেন, ' এরা মানুষের ভোট পাচ্ছে না। তাই এরা এই তীর্থক্ষেত্রের শান্ত পরিবেশ নষ্ট করতে চাইছে। এখানে মানুষ শান্তিতে পুজো দিচ্ছে, স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রয়েছে। মথুরাকে মুজফফরনগর হতে দেবেন না।'
তিনি আরও বলেন, ' ওদের ফাঁদে পড়বেন না। তেমনটা করলে আরও বেকারত্ব বাড়বে। মথুরায় সাম্প্রদায়িক হিংসা শুরু হবে, নিয়োগ আটকে যাবে।'

রাম জন্মভূমি আন্দোলনই বিজেপিকে সর্বভারতীয় পরিচিতি তৈরি করেছিল!
ন'য়ের দশকে অযোধ্যায় রাম জন্মভূমি আন্দোলন বিপুল মাইলেজ দিয়েছিল বিজেপিকে। লক্ষ লক্ষ মানুষ সেই ইস্যুতে নিজেদের এক সূত্রে বেঁধেছিলেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, প্রথমে অটল বিহারি বাজপেয়ীর ক্ষমতার মসনদে বসা এবং পরে ২০১৪ সালে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা লাভ, দুইয়ের পেছনেই রাম জন্মভূমি আন্দোলনের অবদান আছে। আর সেই চেনা ছকেই ফের হাঁটতে চলেছে বিজেপি। অযোধ্যায় রামমন্দির নির্মাণের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সেখানে মন্দির নির্মাণ শুরুও হয়ে গিয়েছে।

এবার লক্ষ্য মথুরা?
এবার তাদের নজর মথুরার দিকে। ইতিমধ্যেই স্লোগান উঠে গিয়েছে, 'অযোধ্যা তো ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়'। বহু গেরুয়া নেতা প্রচারও করতে শুরু করে দিয়েছেন এই মর্মে। বিশেষজ্ঞদের একটা বড় অংশের মতে, ভবিষ্যতে এটিই জাতীয় রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠতে চলেছে।

রাকেশের বিজেপি বিরোধিতা!
প্রসঙ্গত কৃষক আন্দোলন থেকে সরলেও বিজেপি বিরোধিতার রাস্তা থেকে একটুও সরেননি রাকেশ৷ বিজেপির একাধিক ইস্যুরই কট্টর সমালোচক তিনি। দেশের বিভিন্ন রাজ্য আগামী বিধানসভা নির্বাচনগুলিতে বিজেপিকে ভোট না দেওয়ার আবেদনও তিনি করেছেন৷ একই সঙ্গে ডাক দিয়েছেন ২০২৪ এ মেদী সরকারকে হারানোর৷
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications