১৪ মে-এর আগেই চালু হবে অভ্যন্তরীণ বিমান পরিষেবা! জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
আর হয়ত এক সপ্তাহের মধ্যে ই দেশে অভ্যন্তরীণ বিমান পরিষেবা চালু করার অনুমতি দিতে চলেছে কেন্দ্র। এই বিষয়ে অসামরিক বিমান পরিষেবা মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন যে, ১৫ এপ্রিলের আগেই বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। যদিও নির্দিষ্ট কোনও তারিখ বলতে এখনও নারাজ কেন্দ্রী মন্ত্রী।

কলকাতায় আসবে না উড়ান!
এদিকে বুধবার থেকেই বিশেষ বিমান পরিষেবা চালু করেছে ইন্ডিয়ান এয়ারলাইন্স। ভিনদেশে আটকে থাকা ভআরতীয়দের ফেরানো ছাড়াও কিছু ডোমেস্টিক বিমানও চালানো হবে বলে জানিয়েছে তারা। তবে দফায় কলকাতায় কোনও উড়ান অবতরণ করবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে সংস্থার তরফে।

কলকাতার কোয়ারেন্টাইন ব্যবস্থা বাজে
কেন্দ্রের বক্তব্য, বিমানের যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখতে হবে। কিন্তু কলকাতায় সেই সুযোগ ভাল নেই বলেই কলকাতাকে তালিকা থেকে বাদ রাখা হয়েছে। কলকাতা তথা বাংলার বহু বাসিন্দাই আটকে রয়েছেন বিভিন্ন দেশে ও রাজ্যে। কিন্তু তারা চাইলেও এখনই কলকাতায় আসতে পারবেন না।

শীঘ্র চালু হবে বিমান পরিষেবা
এদিকে এদিন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'আমরা খুব দ্রুত বিমান পরিষএবা চালু করার লক্ষ্যে এগিয়ে চলেছি। আমরা বর্তমানে ভিনদেশে থাকা ভআরতীয়দের দেশে ফেরানোর কাজ করছি তাই এখনই আমি বিমান পরিষেবা স্বাভাবিক হওয়ার তারিখটা বলতে পারছি না। এছাড়া এরজন্য রাজ্য সরকারগুলির সাহায্য প্রয়োজন আমাদের। সব পরিকল্পনা মাফিক হলে খুব শীঘ্রই ফের বিমান পরিষেবা চালু হবে।'

কোন কোন জোনে চলবে বিমান?
তবে কোন কোন জোনে চলবে বিমান? এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে গ্রিন জোন ছাড়াও অরেঞ্জ জোনে বিমান পরিষেবার খতা ভাবা হচ্ছে। তবে ই সবই নির্ভর করবে সেই সময়ের পরিস্থিতির উপর।












Click it and Unblock the Notifications