ফের চাগাড় দিতে পারে ডোকলাম সমস্যা,পরিস্থিতি এমনই, সতর্কতা প্রতিরক্ষামন্ত্রকের
ফের একবার চাগাড় দিয়ে উঠতে পারে ইন্দো-চিন সীমান্তের ডোকলাম সমস্যা। এমনই ইঙ্গিত দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ ভামড়ে।
ফের একবার চাগাড় দিয়ে উঠতে পারে ইন্দো-চিন সীমান্তের ডোকলাম সমস্যা। এমনই ইঙ্গিত দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ ভামড়ে। উল্লেখ্য,. ডোকলাম ভুখণ্ডে চিনের রাস্তা নির্মান নিয়ে এই সমস্যা শুরু হয়। ভারতের দাবি ছিল , এই ভূখণ্ড চিনের নয়, ভূটানের অংশ। পাশাপাশি এই রাস্তা নির্মিত হলে ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে সমস্যা হবে বলে আশঙ্কা করে ভারত। অন্য়দিকে চিন তার বিরোধিতা করে।

সুভাষ ভামড়ে জানিয়েছেন, সীমান্তে পরিস্থিতি খুবই সংবেদনশীল। যেকোনও মুহুর্তে সীমান্তে উত্তেজনা বা অচলাবস্থা আবারও উস্কে যেতে পারে। দেশের উন্নতিতে সেনার অবদান নিয়ে একটি সেমিনারে এই কথা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। এর আগে ৭৩ দিন ধরে চিন ও ভারত দুই দেশের সীমান্তে সেনারা একে অপরের চোখে চোখ রেখে মোকাবিলা করেছে। সেই ঘটনার আবারও পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা রয়েছে বলে খবর।
ডোকলাম সমস্যা মেটাতে চিনা রাষ্ট্রপ্রধান জিং পিং এর সঙ্গে কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়ের মতো এই ঘটনা কিছুটা স্তিমিত হলেও এরপর থেকে বহ বার হুঁসিয়ারি এসেছে চিনের তরফে। কিছুদিন আগেও, মোদীর অরুণাচল সফর নিয়ে ডোকলামের পরনো পরিস্থিতি তৈরির হুঁশিয়ারি দেয় চিন। চিনের দাবি, ভারত বারবার প্ররোচনামূলক কাজ করছে। এমন করলে ফের ডোকলামের মতো অবস্থা তৈরি হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচলপ্রদেশ সফরে যান। এই রাজ্যকে চিন বরাবর দক্ষিণ তিব্বত বলে দাবি করে। কখনও ভারতের অংশ বলে মানে না। সেখানে মোদী যাওয়ায় রেগে কাঁই হয় চিনা মিডিয়া।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications