Doctor Protest: অনশনের ১৫ দিনেও অধরা সমাধান! নির্যাতিতার বাড়ি থেকে আজ হবে ‘ন্যায়যাত্রা'

Doctor Protest: অনশনের আজ শনিবার ১৫ দিন! এখনও অধরা সমাধান। এর মধ্যেই ১০ দফা দাবিকে সামনে রেখে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন চিকিৎসকরা। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সোমবারে মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আলোচনায় বসতে হবে। আর তা না হলে মঙ্গলবার থেকে স্বাস্থ্য ক্ষেত্রে সর্বাত্মক ধর্মঘটের ডাক আন্দোলনকারী চিকিৎসকদের।

যা রীতিমত চাপ বাড়াচ্ছে সরকারের। এই পরিস্থিতিতে আজ শনিবার 'ন্যায়যাত্রা'র ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা (Doctor Protest) ।সোদপুরে নির্যাতিতার বাড়ি থেকে ধর্মতলা অর্থাৎ অনশন মঞ্চ পর্যন্ত এই মিছিল হবে। যেখানে সাধারণ মানুষ থেকে সমস্ত সংগঠনের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে।

Doctor

অন্যদিকে উল্টোডাঙ্গা থেকে বাইপাসের রুবি মোড় পর্যন্ত দীর্ঘ 'মানব বন্ধন' হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি আজ শনিবার যুবভারতীতে ISL-এর ডার্বিতে মুখোমুখগি হচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। বড় ম্যাচ। টানটান উত্তেজনা। আর তার আগে আরও একবার আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে এইজোট হয়ে প্রতিবাদ জানাবেন দুই দলের সমর্থকরা। এই ডার্বিকে দ্রোহের ডার্বির নাম দেওয়া হয়েছে।

একদিকে ফুটবল প্রেমীদের আন্দোলন অন্যদিকে 'ন্যায়যাত্রা'র ডাক চিকিৎসকদের। পাশাপাশি মানববন্ধন কর্মসূচি। একাধিক কর্মসূচি। আর এই ব্যাক টু ব্যাক কর্মসূচি ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে যায় সেজন্য সতর্ক কলকাতা পুলিশ। ধর্মতলা সহ বিভিন্ন জায়গায় বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে। অন্যদিকে বাইপাস সংলগ্ন এলাকার জন্য বিধানগর কমিশনারেটকেও এই বিষয়ে সতর্ক করা হয়েছে বলে জানা যাচ্ছে। স্টেডিয়াম সহ বিভিন্ন জায়গায় বাড়তি বাহিনীকে মোতায়েন করা হবে বলেও খবর।

বলে রাখা প্রয়োজন, অভয়ার বিচার সহ ১০ দফা দাবিকে সামনে রেখে লাগাতার আন্দোলন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। ইতিমধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। কিন্তু হাল ছাড়ছেন না। অনশনে বসে রয়েছেন তাঁদের সতীর্থরা। এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও আলোচনার কথা বলা হয়নি। মাঝে মুখ্যসচিন মনোজ পান্থের সঙ্গে বৈঠক হলেও তা একাধিক জটিলতায় ভেস্তে গিয়েছে।

এই অবস্থায় শুক্রবার সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন জুনিয়রেরা। সেই বৈঠক শেষে জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার রাজ্য সরকারকে দাবি মেনে নেওয়ার সময় বেঁধে দিলেন। স্পষ্ট বার্তা, সোমবারের মধ্যে দাবি মানা না হলে মঙ্গলবার স্বাস্থ্য ক্ষেত্রে সর্বাত্মক ধর্মঘট হবে। এই সময় রোগীদের কোনও সমস্যা হলে দায় রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে নিতে হবে বলে হুঁশিয়ারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+