প্রজাতন্ত্র দিবসে কর্তব্য পথে কুচকাওয়াজ দেখতে চান? কীভাবে পাবেন পাস জেনে নিন
রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর্ব মিটতে না মিটতেই শুরু হয়ে গিয়েছে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি। ২৬ জানুয়ারি দিল্লির কর্তব্যপথে প্যারেড করবেন ভারতীয় সেনা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের ট্যাবলো। যদিও পশ্চিমবঙ্গের ট্যাবলো এবার যাচ্ছে না। তারপরেও প্রজাতন্ত্র দিবসের সেই প্যারেড দেখার সুযোগ মেলা একটা অভিজ্ঞতা তাতে কোনও সন্দেহ নেই।
রাজধানী দিল্লির কর্তব্য পথে ২৬ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। লাইভ টেলিকাস্ট দেখানো হবে সেই প্যারেডের। কিন্তু অনেকেই সেখানে উপস্থিত থেকে সেই প্যারেড দেখতে চান। তার জন্য বিশেষ িটকিট বিক্রি করা হয়। দাম দিয়ে সেই টিকিট কিনতে হয়। ৫০০ টাকা , ২০০ টাকা দামের টিকিট পাওয়া যায়। সেই টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে ১০ জানুয়ারি থেকেই।

তারপরেও যাঁরা জানেন না তাঁরা শেষ বেলায় কীভাবে সংগ্রহ করবেন এই কর্তব্যপথের প্যারেড দেখার পাস জেনে নিন বিশদে। সকাল সাড়ে নটা থেকে ১০টার মধ্যে শুরু হয়ে যায় অনুষ্ঠান। এবারে বিভিন্ন ক্যািটগোরিতে টিকিট পাওয়া যাচ্ছে। তিনটি স্তরের টিকিট পাওয়া যায়।
প্রথম স্তরের টিকিেটর দাম ৫০০ টাকা। একেবারে সামনের সারিতে মিলবে বসার জায়গা। সেটা অবশ্য সংরক্ষিত থাকে। তার পরের স্তরের টিকিটের দাম ২০০ টাকা। সেটা মাঝের সারিতে বসার জায়গা। এই আসন গুলি সংরক্ষিত থাকে না। যে আগে আসবেন তিনি আগে বসতে পাবেন। একেবারে পিছনের সারিতে বসার টিকিটের দাম ২০ টাকা। সেটিও সংরক্ষিত থাকে না। যিনি আগে আসবেন তিনি আগে বসতে পারবেন। ৫ বছরের কম বয়সী শিশুদের টিকিটের প্রয়োজন হয় না।
এই টিকিট কাটতে হেলে প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েব পোর্টাল www.aamantran.mod.gov.in-এ প্রথমে লগ ইন করে নিজের নামে অ্যাকাউন্ট খুলতে হবে। তারপরে সেখানে নিজের যাবতীয় তথ্য জন্ম তারিখ, পরিচয় পত্রের তথ্য দিয়ে ফিল আপ করতে হবে ওয়েব পেজ। তাতে মোবাইল নম্বরও দিতে হবে। সেই মোবাইল নম্বরে ওটিপি দিেয় ভেরিফিকেশনের পর অ্যাকাউন্ট খুলে যাবে।
তারপরে হোমপেজে গিয়ে রিপাবলিক ডে প্যারেড অপশনে ক্লিক করতে হবে। সেখানে রিপাবলিক ডে প্যারেড অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তাতে আধার, ভোটার এবং প্যান কার্ডের যাবতীয় তথ্য দিতে হবে। পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পর অনলাইনে পেমেন্ট করতে হবে। তাহলেই প্রজাতন্ত্র দিবসের টিকিট বা পাস পেয়ে যাবেন নিজের মোবাইলে।
অনলাইন ছাড়া অফলাইনেও সংগ্রহ করা যায় এই টিকিট। দিল্লি পর্যটন দফতরের অফিসে যেতে হবে তারজন্য। দিল্লিতে আইটিডিসির যেকোনও কাউন্টার থেকেই টিকিট সংগ্রহ করতে পারবেন। অথবা সেনা ভবন, প্রগতি ময়দান, যন্তর মন্তর, শাস্ত্রী ভবন, সংসদভবনের রিসেপশন হাউস এবং জনপথের পর্যটন মন্ত্রকের দফতরেও পেয়ে যাবেন টিকিট। তবে মনে রাখতে হবে এই সব ভবনগুলিই রবিবার বন্ধ থাকে। সপ্তাহের বাকি দিনগুলিতে এখানে গিয়ে িটকিট সংগ্রহ করতে হবে। সেই সঙ্গে সঙ্গে রাখতে হবে পরিচয় পত্রের ফটোকপি।












Click it and Unblock the Notifications