ভোট গণনায় কোভিড বিধিতে একাধিক রদবদলের দাবি, নির্বাচন কমিশনের দ্বারস্থ ডিএমকে
ভোট গণনায় কোভিড বিধিতে একাধিক রদবদলের দাবি, নির্বাচন কমিশনের দ্বারস্থ ডিএমকে
বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, এবার বড় ব্যবধানে জিতে তামিলনাড়ুতে সরকার গড়তে পারে এম কে স্ট্যালিনের ডিএমকে-কংগ্রেস জোট। তবে আসল ফলাফল জানতে ২ মে পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে সকলকে। এদিকে সঙ্কটময় পরিস্থিতিতে ভোটগণনার সময় কোভিড বিধিতে একাধিক বদলের দাবি তুলল ডিএমকে। ফলপ্রকাশের আগে সমস্ত প্রার্থী ও ভোট কর্মীদের করোনা টিকার দুটি ডোজের মধ্যে অন্তত একটি ডোজ দেওয়ার দাবি জানালো ডিএমকে। এমনকী এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে বিশেষ আবেদনও জানানো হয়েছে।

অন্যদিকে ভোট গণনার দিন যাতে সমস্ত কাউন্টিং এজেন্টরা পিপিই কিট পরেন সেই বিষয়টিও নিশ্চিত করার নির্দেশ আগেই দিয়েছে কমিশন। সেই প্রসঙ্গেও এদিন উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় ডিএমকে-কে। অন্যদিকে করোনা টিকাকরণ প্রসঙ্গে ডিএমকে-র দাবি, “এটা এখনও ঠিক জানা যায়নি করোনা সকল করোনা টিকার একটি না দুটি ডোজ নেওয়া প্রয়োজন। এদিকে বর্তমানে দেশের মধ্যে থাকা টিকা গুলির একটি ডোজ নিলে দ্বিতীয় ডোজের জন্য ৪ থেকে ৮ সপ্তাহ অপেক্ষা করা ছাড়া উপায় নেই।” একইসাথে মফস্বল অঞ্চলে ভ্যাকসিনের ডোজ পাওয়ার ক্ষেত্রে 'বড় অভাব' দেখা যাচ্ছে বলে জানাচ্ছেন ডিএমকের সম্পাদক তথা রাজ্য সভার সাংসদ আর এস ভারতী।
এমতাবস্থায় সমস্ত নিয়ম মেনে দুটি ডোজ দেওয়া কার্যত অসম্ভব বলেই মনে করছে স্ট্যালিনের দল। অন্যদিকে সমস্ত কর্মীদের গণনা কেন্দ্রে আসার ৪৮ থেকে ৭২ ঘণ্টা আগে আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক ভাবে করা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে দলের তরফে। পাশাপাশই এই গরমের মধ্যে ১৪ থেকে ১৬ ঘণ্টা একটানা পিপিই কিট পরে তাকা অসম্ভব বলেই মনে করছেন আর এস ভারতী। এদিকে ডিএমকে-র এই দাবি নিয়ে ইতিমধ্যেই জোরদার চাপানৌতরও শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
-
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
ভোটার তালিকা ইস্যুতে মালদহে বিচারক ঘেরাও এর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?











Click it and Unblock the Notifications