হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়! একজনের মৃত্যু, সিমলা ও মান্ডিতে নিখোঁজ বহু
সোমবার-মঙ্গলবারে কেরলের ওয়ানাড়ে প্রাকৃতিক বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই আর এক প্রাকৃতিক বিপর্যয়। এবারের ঘটনা হিমাচল প্রদেশের রাজধানী সিমলায়। রামপুর-ঝাঁকরি সমেজ খাদ হাইড্রো প্রকল্পের কাছে বৃহস্পতিবার ভোটে মেঘ ভাঙা বৃষ্টির খবর পাওয়া গিয়েছে।
পরিস্থিতির পর্যালোচনায় জেলাশাসক অনুপম কাশ্যপ এবং পুলিশ সুপার সঞ্জীব গান্ধী ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। সিমলার ডেপুটি কমিশনার অনুপম কাশ্যপ জানিয়েছেন, ঘটনার খবর পাওয়া মাত্রই ডিএসআরএফ, পুলিশ বাহিনী ও উদ্ধারকারী দলকে ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে।

ডেপুটি কমিশনার জানিয়েছেন, এখনও পর্যন্ত মেঘভাঙা বৃষ্টির জেরে এলাকার প্রায় ২০ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে। এই ঘটনার পর থেকে এলাকার মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। ভারী বর্ষণের আসঙ্কায় জনগণকে সতর্ক করেছে জেলাপ্রশাসন।
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভারী বৃষ্টির পরে অনেক রাস্তা বন্ধ হয়ে যাওয়ার উদ্ধারকারী দল সরঞ্জাম নিয়ে প্রায় দুই কিমি হেঁটে ঘটনাস্থলের দিকে গিয়েছেন। সরকারি কর্মী ও উদ্ধারকারী দলের সদস্যদের মেঘভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকাশিত খবর অনুযায়ী, অবস্থার আঁচ পাওয়ার সঙ্গে সঙ্গে অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে তুলনামূলক স্থায়ী জায়গায় যাওয়ার চেষ্টা করেন।
Himachal Pradesh | 19 people are missing after a cloudburst in the Samej Khad area of Rampur area in Shimla district. SDRF team has left for the spot: Shimla Deputy Commissioner (DC) Anupam Kashyap
— ANI (@ANI) August 1, 2024
জলে ভেসেছে বাড়ি-স্কুল-হাসপাতাল
বুধবার রাতে বৃষ্টির কারণে ঘনভি ও সমেজ খাদে জলস্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মেঘ ভেঙে বন্যার পরে দেখা গিয়েছে, সেখানে পাঁচটি বাড়ি, দুটি ফুট ব্রিজ, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎপ্রকল্পের রেস্ট হাউস, একটি জেসিবি মেশিন ও তিন ছোট যানবাহন ধ্বংসস্তূপের সঙ্গে ভেসে গিয়েছে। ধ্বংসাবশে, বেশ কিছু বাড়িতেও ঢুকে পড়ে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এনডিআরএফ, স্থানীয় প্রশাসন উদ্ধার কাজে হাত লাগিয়েছে।
মান্ডির পাধার মহকুমার থালতুখোদেও মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে। সেখানে একজনের দেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের সংখ্যা দশের আশপাশে। সেখানেও অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মান্ডির জেলাশাসক অপূর্ব দেবগন জানিয়েছেন, জেলাপ্রশাসন ও এনডিআরএফের দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
সড়ক যোগাযোগ ক্ষতিগ্রস্ত
এদিকে দুই জায়গায় মেঘভাঙা বৃষ্টির জেরে সড়ক যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁচনম্বর জাতীয় সড়কের ঝাকরি থেকে কিন্নর পর্যন্ত রাস্তা যান চলাচলের জন্য খোলা থাকলেও জেওরি থেকে ঘানভি পর্যন্ত সড়ক বন্ধ রয়েছে। সমেজ গ্রামের কাছে ঢাকড়ি থেকে সমেজ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সমেজ খাদে বন্যার কারণে ঢাকরি থেকে সরপাড়া রাস্তা বন্ধ রয়েছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications