পেট্রোলের অগ্নিমূল্যের মাঝেই ফের বাড়ল ডিজেলের দাম, অত্যাবশ্যকীয় পণ্যে ব্যাপক মূল্যবৃদ্ধির আশঙ্কা
পেট্রোলের অগ্নিমূল্যের মাঝেই ফের বাড়ল ডিজেলের দাম, অত্যাবশ্যকীয় পণ্যে ব্যাপক মূল্যবৃদ্ধির আশঙ্কা
একে পেট্রোলের লাগামছাড়া দামে রক্ষা নেই তার উপর এবার হু হু করে বেড়েই চলেছে ডিজেলের দাম। সোমবার ফের লিটার প্রতি ২৫ পয়সা বাড়ল ডিজেলের দাম। এদিন সকালেই ভারতীয় তেল কোম্পানিগুলি তাদের নতুন দামের সর্বশেষ হার প্রকাশ করেছে। তাতেই দেখা যাচ্ছে ফের বেশ কিছুটা বেড়ে গেল ডিজেলের দাম। তবে পেট্রোলের দামের কোন পরিবর্তন হয়নি।

কত হল নতুন দাম
প্রসঙ্গত উল্লেখ্য, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (IOCL) দেওয়া তথ্য অনুযায়ী রাজধানী দিল্লিতে ডিজেলের দাম প্রতি লিটারে ২৫ পয়সা বেড়ে প্রতি লিটার ৮৯.৩২ টাকায় দাঁড়িয়েছে। প্রসঙ্গত গত ৪ দিনে এই নিয়ে ৩ বার বাড়ল ডিজেলের দাম। অন্যদিকে গত ২২ দিনে একবারও বাড়েনি পেট্রোলের দাম। তবে যদিও তারপরেও কমছে না উদ্বেগ। কারণ অত্যাবশ্যকীয় পণ্য থেকে শুরু করে শাক-সবজি যাবতীয় জিনিসের পরিবহন হয় মূলত সড়ক পথেই।

বাড়তে চলেছে অত্যাবশ্যকীয় পণ্যের দাম
এদিকে ডিজেলের দাম বেড়ে যায় পরিবহনও খরচও যে এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। আর তাতেই চিন্তায় নাভিশ্বাস ওঠার জোগাড় আম-আদমির। এই নিয়ে গত কয়েকদিনে ৭০ পয়সা বেড়েছে ডিজেলের দাম। এর আগে সম্প্রতি ২৪ সেপ্টেম্বর প্রতি লিটারে ২০ পয়সা এবং ২৬ সেপ্টেম্বর প্রতি লিটারে ২৫ পয়সা করে বাড়তে দেখা যায় ডিজেলেরল দাম।

কোথায় কত দাম
অন্যদিকে বর্তমানে গোটা দেশে একাধিক রাজ্যে সেঞ্চুরি পার করে বসে রয়েছে পেট্রোল। রাজধানী দিল্লির বাজারে ইন্ডিয়ান অয়েল (IOCL) পাম্পগুলিতে সোমবার পেট্রল প্রতি লিটার ১০১.১৯ টাকায় বিকোচ্ছে। অন্যদিকে দামের জ্বালায় ফুটছে আরও চার মেট্রো শহর। বর্তমানে চেন্নাইয়ে পেট্রোল বিকোচ্ছে ৯৮.৯৬ টাকায়। ডিজেল বিকোচ্চে ৯৩.৬৯ টাকায়।

স্বস্তি নেই মেট্রো শহরগুলিতে
অন্যদিকে ভালো নেই মুম্বইও। সেথানে পেট্রোল বিকোচ্ছে ১০৭.২৬ টাকায়। ডিজেল বিকোচ্ছে ৯৬.৯৪ টাকায়। কলকতায় বর্তমানে পেট্রোলের দাম রয়েছে ১০১.৬২ টাকা ও ডিজেলের দাম রয়েছে ৯২.৪২ টাকা। যদিও এর আগে ৫ সেপ্টেম্বর পেট্রোলের দাম প্রতি লিটারে ১৫ পয়সা করে কমেছিল গোটা দেশেই।












Click it and Unblock the Notifications