Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করছাড় নিয়ে চিন্তা করছেন? অথচ জানেন কী ভারতেই এমন রাজ্য রয়েছে যাদের দিতে হয় না কোনও কর?

তৃতীয়বার মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হল শনিবার। ওই দিন সংসদে এই বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একপ্রকার চাতক পাখির মতো এই বাজেটের দিকে তাকিয়ে ছিলেন দেশবাসী। আয়ের উপর করছাড়ের অপেক্ষায় ছিলেন আপামোড় জনগণ। দীর্ঘদিন ধরেই কর ছাড়ের দাবি ছিল আমজনতার। এবার সাধারণ মানুষের এই আশাপূরণ করল কেন্দ্রীয় সরকার। শনিবার এই বাজেটে প্রথম থেকেই ছিল একের পর এক চমক।

চমকের মধ্যে প্রথম যে চমক ছিল, তা হল ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে করছাড়। অর্থাৎ যাদের মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত বেতন তাঁদের এবার থেকে দিতে হবে না কোনও কর। আর এই ঘোষণাতে স্বাভাবিক ভাবেই আনন্দ বেড়েছে কর্মচারীদের জীবনে।

Tax

কিন্তু জানেন কি ভারতের মধ্যে এমন রাজ্যও রয়েছে যাদেরকে দিতে হয় না কোনও কর? সেখানের সকল বাসিন্দাদেরই আয়কর প্রদানে রয়েছে সম্পূর্ণ ছাড়।

সিকিম ভারতের একমাত্র রাজ্য যেখানে বাসিন্দারা আয়কর প্রদানে সম্পূর্ণ ছাড় পেয়ে থাকেন। সংবিধানের ৩৭১(এফ) অনুচ্ছেদ এবং আয়কর আইনের ধারা ১০(২৬AAA) অনুযায়ী, ১৯৭৫ সালের ২৬ এপ্রিলের আগে সিকিমে বসবাসকারী ব্যক্তিরা আজীবনের জন্য আয়কর থেকে অব্যাহতি পান।

সিকিমের আয়কর ছাড়ের কারণ

১৯৭৫ সালে শর্ত হিসেবে সিকিমের বাসিন্দাদের বিশেষ সাংবিধানিক সুরক্ষা দেওয়া হয়েছিল। সংবিধানের ৩৭১(এফ) অনুচ্ছেদ অনুযায়ী, সিকিমের স্বতন্ত্র সাংবিধানিক স্বীকৃতি রয়েছে, যা করমুক্ত সুবিধা নিশ্চিত করে। এছাড়া, আয়কর আইনের ধারা ১০(২৬AAA) অনুযায়ী, সিকিমের স্থায়ী বাসিন্দাদের উপার্জন নির্বিশেষে সম্পূর্ণ আয়কর ছাড় দেওয়া হয়। শুধুমাত্র "সিকিম সাবজেক্ট" হিসেবে স্বীকৃত ব্যক্তিরাই এই সুবিধা পান।

তা সিকিমের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা কী রয়েছে?

  • আয়কর রিটার্ন (ITR) দাখিলের প্রয়োজন নেই
  • আয়ের উপর কর ধার্য হয় না, যার মধ্যে সুদ, লভ্যাংশ, ব্যবসায়িক লাভ অন্তর্ভুক্ত
  • PAN কার্ড ছাড়াই ভারতীয় শেয়ারবাজার ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা সম্ভব
  • উচ্চতর নিষ্পত্তিযোগ্য আয়, যা সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক

সিকিমের করমুক্ত সুবিধার প্রভাব -

  • বাসিন্দাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে
  • ব্যবসা ও বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে
  • অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হচ্ছে

সিকিম এই অনন্য আয়কর সুবিধার ফলে ভারতের অন্য রাজ্যগুলোর তুলনায় আর্থিকভাবে একটি বিশেষ সুবিধাজনক অবস্থানে রয়েছে। যা অন্যান্য রাজ্যের তুলনায় সিকিমকে করে তুলেছে একেবারে আলাদা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+