ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছেন যোগী আদিত্যনাথ? কী বলছে সমীক্ষা

২০১৭ সালে উত্তর প্রদেশের মসনদে বসেছেন যোগী আদিত্যনাথ৷ কিন্তু তাঁর সরকার ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি৷ এমনটাই মনে করছে উত্তর প্রদেশের প্রায় অর্ধেক মানুষ৷ যদিও ৪৩.২ শতাংশ মানুষ আবার মনে করছেন যে বিজেপি ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন৷

এক বছর পরই ভোটের ময়দানে নামতে হবে যোগী আদিত্যনাথকে

এক বছর পরই ভোটের ময়দানে নামতে হবে যোগী আদিত্যনাথকে

উত্তর প্রদেশে যোগী সরকারের বয়স ৪ বছর৷ আর এক বছর পরই ভোটের ময়দানে নামতে হবে যোগী আদিত্যনাথকে৷ স্বাভাবিক ভাবেই তিনি লড়াই করবেন নিজের সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে৷ তাই তার আগে তাঁর রাজ্যের মানুষের এই মত তাঁকে অবশ্যই চিন্তায় রাখবে৷

প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি যোগী, মনে করেন কতজন?

প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি যোগী, মনে করেন কতজন?

সম্প্রতি উত্তর প্রদেশে একটি সমীক্ষা করা হয়৷ সেই সমীক্ষায় ওই রাজ্যের ১৫ হাজার ৭০০ জনের মতামত নেওয়া হয়েছে৷ সেখানে দেখা গিয়েছে যে ওই রাজ্যের ৪৫.৭ শতাংশ মানুষ মনে করছেন যে ভোটের আগে বিজেপির তরফে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করতে পারেননি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷

২০১৭ সালে অধিকাংশ মানুষই বিজেপির উপর আস্থা রেখেছিলেন

২০১৭ সালে অধিকাংশ মানুষই বিজেপির উপর আস্থা রেখেছিলেন

উত্তর প্রদেশ বিধানসভায় ৪০৩টি আসন রয়েছে৷ এর মধ্যে ৩১২টি আসনে জিতে ২০১৭ সালে ক্ষমতায় এসেছিল বিজেপি৷ ফলে উত্তর প্রদেশের অধিকাংশ মানুষই বিজেপির উপর আস্থা রেখেছিলেন৷ তাই এই সমীক্ষা তাৎপর্যপূর্ণ বলা যেতেই পারে৷

সমীক্ষা নিয়ে বিজেপির বক্তব্য

সমীক্ষা নিয়ে বিজেপির বক্তব্য

যদিও ৪৩.২ শতাংশ মানুষ আবার মনে করছেন যে বিজেপি ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন৷ আর ১১.১ শতাংশ মানুষ কোনও মন্তব্য করতে চাননি৷ এই সমীক্ষা দেখে স্বাভাবিক ভাবেই উত্তর প্রদেশ বিরোধীরা হইচই করছে৷ তবে বিজেপি এই যুক্তি মানতে নারাজ৷ কারণ তাদের দাবি, সমীক্ষা করা হয়েছে মাত্র সাড়ে ১৫ হাজার মানুষের মধ্যে৷ তাই এর সঙ্গে পুরো উত্তর প্রদেশের মানুষকে জুড়ে ফেলা উচিত নয়৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+