ইডেনে সচিনের নামের বানান ভুল, ক্ষুব্ধ ধোনি

ইডেনে শচীনের নামের বানান ভুল, ক্ষুব্ধ ধোনি
কলকাতা, ৬ নভেম্বর : শুরুতেই বানান বিভ্রাট চোনা ফেলল সচিন উৎসবে।

মঙ্গলবার ইডেনে অনুশীলনের সময় স্কোরবোর্ডের পাশে প্ল্যাকার্ডে সচিনের নামের বানানটি ভুল লেখা হয়িছিল। অনুশীলন করতে গিয়ে হাইকোর্ট প্রান্তে ইলেকট্রনিক স্কোর বোর্ডের পাশে রাখা প্ল্যাকার্ডে চোখ পড়তেই সচিনের নামের বানানে ভুল লক্ষ্য করেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অনুশীলন সেরে সাংবাদিক সম্মেলনে এসে বানান ভুলের প্রশ্ন তোলেন তিনি। ভুল বুঝতে পেরে তড়িঘড়ি ভুল বানানের প্ল্যাকার্ডটি তুলে নেয় সিএবি।

এই ঘটনায় যার পর নাই ক্ষুব্ধ ভারতীয় অধিনায়ক। ইংরাজীতে লেখা শচীনের নামে একটা অতিরিক্ত 'e' বর্ণই এদিনের বানান ভুলের ভিলেন। মাঠে ঢুকেই প্রথম তিনি প্রশ্ন করেন, 'পহলে ইয়ে বাতাওসচিন কি নাম কি স্পেলিং গলত কিসনে লিখি?' (আগে বল শচিনের নামের বানানটা ভুল কে লিখেছে?)

সিএবি কর্তৃপক্ষ অবশ্য এঘটনায় দায় ঝেড়েঝে এজেন্সির ঘাড়ে। সিএবির কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে-র কাছে এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, নামের বানান ভুল সেটা অধিনায়কের দেখার দায়িত্ব নয়। প্ল্যাকার্ডের দায়িত্বে ছিল একটি এজেন্সি। এই ভুলটাও তাদের। প্ল্যাকার্ড দেওয়ার আগে তাদের একবার দেখে নেওয়া উচিত ছিল। এই ঘটনায় ওই এজেন্সিকে শো কজ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মাস্টার ব্লাস্টারের বিদায়ী ম্যাচে যেখানে তাঁকে সম্মান জানাতে বাড়াবাড়ির চোটে বিরক্ত স্বয়ং শচীন। সেখানে কতৃর্পক্ষের নজর এড়িয়ে এমন ভুল হল কীভাবে সে নিয়েও প্রশ্ন উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+