পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে দেবেন্দ্র সিংয়ের যোগ, তদন্তে এনআইএ
পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে দেবেন্দ্র সিংয়ের যোগ, তদন্তে এনআইএ
পরতে পরতে লুকিয়ে রয়েছে রহস্য। কাশ্মীরের ডিএসপি দেবেন্দ্র সিংয়ের গ্রেফতারির পর তদন্ত যত এগোচ্ছে তত রহস্য ঘনীভূত হচ্ছে। ইতিমধ্যেই পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে দেবেন্দ্র সিংয়ে যোগ রয়েছে বলে সন্দেহ করছে গোয়েন্দারা। এই নিয়ে তদন্ত শুরু করেছে এনআইএ।

পাকিস্তানের সঙ্গে একের পর এক যোগ সূত্র ধরা পড়ছে। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে যোগ রয়েছে বলে মনে করছে গোয়েন্দারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নির্দেশ পাওয়ার পর থেকে তদন্ত শুরু করেছে এনআইএ। ২০০১ সালে সংসদ হামলার সঙ্গে দেবেন্দ্র িসংয়ের যোগ রয়েছে বলে অনুমান পুলিসের। কারণ আফজগ গুরুর সঙ্গে দেবেন্দ্র সিংয়ের যোগ ছিল। আফজল গুরু একাধিকবার দেবেন্দ্র সিংয়ের নাম উল্লেখ করেছিল।
ইতিমধ্যেই দেবেন্দ্র সিংয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখেছে পুলিস। তাঁর বাড়ি থেকে নগদ সাড়ে সাত লাখ টাকা উদ্ধার হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ করাতে দেবেন্দ্র সিং সাহায্য করতেন। সেই সাহায্যে নিয়েই ২০০১ সালে সংসদ হামলার জঙ্গিরা ভারতে প্রবেশ করেছিল। দেবেন্দ্র সিংয়ের নির্দেশেই আফজল গুরু সংসদ হামলার ঘটনায় জড়িতদের দিল্লিতে থাকার জায়গা ঠিক করে দিয়েছিল।












Click it and Unblock the Notifications