শতাব্দী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, কারণ নিয়ে শুরু জল্পনা
শতাব্দী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, কারণ নিয়ে শুরু জল্পনা
শতাব্দী এক্সপ্রেসে (shatabdi Express) ভয়াবহ অগ্নিকাণ্ড (fire) । এদিন দিল্লি থেকে দেরাদুনগামী (delhi- Dehradun) শতাব্দী এক্সপ্রেসের একটি কামরায় আগুন লাগে। ট্রেনের C4 কামরায় আগুন লাগে। সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। রেলের তরফে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে।

ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড
এদিন দিল্লি থেকে দেরাদুনের দিকে যাচ্ছিল ট্রেনটি। উত্তরাখণ্ডের কাঁসরো স্টেশনের কাছে হঠাৎই C4 কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে যাত্রীরা চিৎকার করতে থাকেন। ট্রেন থামিয়ে দেওয়া হয়। রেলকর্মীদের তৎপরতায় কামরাটিকেও আলাদা করা হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনাও সম্ভবপর হয়। তবে ততক্ষণে পুরো কামরাটিই ভস্মীভূত হয়ে গিয়েছে।

সব যাত্রী সুরক্ষিত
উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন, সবযাত্রী সুরক্ষিত আছেন। ওই কামরার যাত্রীদের বাকি দুটি কামরায় সরানো হয়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে যাত্রী ও রেলমন্ত্রীদের তৎপরতায় বড় বিপদ এড়ানো গিয়েছে।

তদন্তে উচ্চপর্যায়ের কমিটি
খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিকরা। রেলের প্রাথমিক তদন্তে অনুমান শর্টসার্কিটের ফলে আগুন লেগেছ। তবে এই আগুন লাগার ঘটনার তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলে রেল সূত্রে খবর। পুরো বিষয়টিই তদন্ত করে দেখা হবে।

গন্তব্যের উদ্দেশে রওনা
আগুন নাগা কামরাটিকে আলাদা করার পরে ট্রেনের বাকি কামরাগুলিকে নিয়ে গন্তব্য দেরাদুনের উদ্দেশে রওনা হয়ে যায় ট্রেনটি।












Click it and Unblock the Notifications