বাজারে আসছে নতুন ১০০ টাকার কয়েন, জানুন এর খুঁটিনাটি
দক্ষিণী রাজনৈতিক দল এআইডিএমকে-এর প্রতিষ্ঠাতা ডঃ এমজি রামাচন্দ্রনের জন্মশতবার্ষিকী উদযাপন করতে এই নতুন কয়েন বাজারে আনতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক
এবার বাজারে আসছে ১০০ টাকার কয়েন। দক্ষিণী রাজনৈতিক দল এআইডিএমকে-এর প্রতিষ্ঠাতা ডঃ এমজি রামাচন্দ্রনের জন্মশতবার্ষিকী উদযাপন করতে এই নতুন কয়েন বাজারে আনতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এবিষয়ে মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নতুন এই কয়েনে ৫০ শতাংশ রূপা ও ৪০ শতাংশ তামা ও ৫ শতাংশ নিকেল, ও বাকি ৫ শতাংশ জিঙ্ক থাকছে। ১০০ টাকার পাশাপাশি ৫ টাকারও নতুন কয়েন আসতে চলেছে বাজারে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকসূত্রে খবর, প্রায় সাড়ে চার সেন্টিমিচার বৃত্তাকার হবে ১০০ টাকার নতুন কয়েন। কয়েনের সামনের অংশে থাকবে অশোক স্তম্ভের সিংহের অংশটি। আর তার উল্টোদিকে থাকবে এমজি রামাচন্দ্রনের ছবি। এই কয়েনের ওজন হবে ৩৫ গ্রাম।
নতুন ৫ টাকার কয়েনগুলি ২৩ মিলিমিটার বৃত্তের হবে। যার ওজন হবে ৬ গ্রাম। এতে তামা, জিঙ্ক ও নিকেলের মিশ্রণ থাকবে। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইডিএমকে-এর প্রতিষ্ঠাতার জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে একটি বিশেষ পোস্টাল স্ট্যাম্প তৈরিরও উদ্যোগ নিয়েছে কেন্দ্র।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications