ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ধর্মগুরু রাম রহিম সিং, তাণ্ডব পঞ্চকুলায়
ধর্ষণ মামলায় অভিযুক্ত গুরু রাম রহিম দোষী সাব্যস্ত। এই রায় শোনাল বিশেষ সিবিআই কোর্ট।
ধর্ষণ মামলায় অভিযুক্ত গুরু রাম রহিম দোষী সাব্যস্ত। এই রায় শোনাল বিশেষ সিবিআই কোর্ট। সোমবার তাঁর শাস্তির শুনানি হবে বলে জানা যাচ্ছে। পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালতে নিরাপত্তা রক্ষায় ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছেন সেনার জওয়ানরা। উল্লেখ্য, ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঘোষিত হল এই রায়। ২০০২ সাল থেকে চলছে এই মামলা। সূত্রের খবর , অজ্ঞাত কোনও জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে রাম রহিমকে। এদিকে, রায় ঘোষণার পরই সংবাদমাধ্যমের ওপর চড়াও হয় 'ডেরা' ভক্তরা।

যেকোনও রকমের অশান্তি এড়াতে , তথা আইনশৃঙ্খলা বজায় রাখতে আকাশপথে নজরদারি চালায় প্রশাসন। ড্রোন, হেলিকপ্টার সহ চলে কোর্ট চত্বরের বাইরের নজরদারি।
['ধর্মগুরু' থেকে সিনেমার 'নায়ক' ,রাম রহিম পেছনে ফেলেছেন রনবীর-অক্ষয়কেও]
আজ সকাল থেকেই ধর্মীয় সংগঠন 'ডেরা সাচা সৌদা'-র প্রধান তথা ধর্মগুরু গুরমিত রাম রহিমের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগের মামলার শুনানি ঘিরে থমথমে ছিল হরিয়ানা ও পাঞ্জাব। পঞ্চচকুলার সিবিআই আদালতে এই মামলার শুনানি ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দুই রাজ্যকে। রাম রহিমের বিরুদ্ধে ওঠা ধর্ষণের মামলার রায় ঘিরে , অশান্তির আশঙ্কায় ১৫, ০০০ এর ও বেশি প্যারামিলিটারি ফোর্স মোতায়েন করা হয়েছে গোটা পাঞ্জাব ও হরিয়ানা জুড়ে।মামলার শুনানি ঘিরে রাজ্যজুড়ে তাণ্ডবের আশঙ্কায় বাতিল করা হয়েছে ৭৪ টি ট্রেন।
[এইভাবে খুন হন ধর্মগুরুর ধর্ষণকাণ্ডের পর্দাফাঁসকারী সাংবাদিক, রায়ের দিকে তাকিয়ে মৃতের পরিবার]
উল্লেখ্য, ২০০২ সালে 'ডেরা সাচা সৌদা'-র এক সাধিকা তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে একিট গুরমিত রাম রহিমের বিরুদ্ধে ধর্ষণর অভিযোগ তুলে চিঠি লেখেন। তাঁর সঙ্গে যোগ দিয়ে বাকি সাধিকারাও ধর্ষণের অভিযোগ তোলেন রাম রহিমের বিরুদ্ধে। সাধিকার দাবি ছিল পাঞ্জাবের রাজনীতিকরা তাঁকে রাম রহিমের বিরুদ্ধে মুখ খুলতে বারণ করে, তাঁকে ক্রমাগত হুমকি দিচ্ছেন। তাই বাধ্য় হয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। এরপরই স্বতপ্রণোদিতভাবে মামলা ওঠে হরিয়াণা ও পাঞ্জাব হাইকোর্টে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications