শ্রমিককে অপহরণ করে লুঠ চিকিৎসক ও ব্যাঙ্ক কর্মীর! অভিযোগ ঘিরে চাঞ্চল্য
পাঞ্জাবের চণ্ডীগড় রেলস্টেশনের কাছে এক শ্রমিকের কাছ থেকে টাকা লুঠের অভিযোগ ব্যাঙ্ক কর্মী ও চিকিৎসেকর বিরুদ্ধে।
পাঞ্জাবের চণ্ডীগড় রেলস্টেশনের কাছে এক শ্রমিকের কাছ থেকে টাকা লুঠের অভিযোগ ব্যাঙ্ক কর্মী ও চিকিৎসেকর বিরুদ্ধে। ঘটনার আকস্মিকতায় অনেকেই হতবাক। প্রাইভেট ব্যাঙ্কের কর্মী যোগেশ ও দাঁতের চিকিৎসক বিবেক সুধার বিরুদ্ধে এমনই গুরুত অভিযোগ রয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে এদের দুজনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। জানা গিয়েছে, একটি মারুতি সুইফ্টে চেপে দুই অভিযুক্ত গাড়িতে তুলে নেয় ফেমা নামের এক শ্রমিককে। ফেমা বিহারের বাসিন্দাকাজের সূত্রে পাঞজাবে থাকতেন। এই ঘটনা ঘটে রাতের অন্ধকারে। ঘটনার সময় কাজ সেরে ফিরছিলেন অভিযোগকারী শ্রমিক রাকেশ ঝা ও ফেমা। এরপর থেকেই রাকেশের কাছে টাকা চেয়ে ফোন আসতে থাকে।
পাশাপাশি, রাকেশের আধারকার্ডের ছবি গুপ্ত পথে ওই অভিযুক্তরা নিয়ে রাকেশকে ব্ল্যাকমেল করে বলেও অভিযোগ ছিল। ঘটনার কথআ পুলিশকে জানালে পুলিশ তদন্তে নেমে জানতে পারে ঘটনার মূল চক্রী চিকিৎসক ও এক ব্যাঙ্ক কর্মী। সঙ্গে সঙ্গে তাদের গ্রেফতার করা হয়। এর আগে অভিযুক্ত ওই ব্যাঙ্ক কর্মী নিউজিল্যান্ডে থাকাকালীনও ৬ বছর জেল খেটেছিল বলে জানতে পারে পুলিশ।












Click it and Unblock the Notifications