'৫৫ টি আসনে আমরা জিতলে অবাক হয়ে যাবেন না ..' ভোট গণনার সকালে হুঙ্কার বিজেপির মনোজের

বুথ ফেরত সমীক্ষা থেকে বিশেষজ্ঞ মহল সকলেরই দাবি দিল্লি নির্বাচন ২০২০ তে মসনদ দখলে রাখবে আম আদমি পার্টি। ম্যাজিক ফিগারের থেকে অনেক বেশি ভোটে জিততে চলেছে আম আদমি পার্টি, এমনই ট্রেন্ড প্রাথমিক ভোট গণনারও । এমন পরিস্থিতিতে, সকালে ভোট গণনার সময়ই সকলকে তাক লাগিয়ে দেন বিজেপির দিল্লি প্রধান মনোজ তিওয়ারি, তিনি বলেন, বিজেপিই সরকার গড়তে চলেছে।

'৫৫ টি আসন পেলে অবাক হবেন না'

'৫৫ টি আসন পেলে অবাক হবেন না'

' বিজেপির জন্য এটি যে ভালো দিন হতে চলেছে আজ, সে বিষয়ে আমি আত্মবিশ্বাসী। আমরাই দিল্লিতে ক্ষমতায় আসছি। অবাক হয়ে যাবেন না যদি আমরা ৫৫ টি আসন পেয়ে যাই।' এদিন সকালে এভাবেই হুঙ্কার দিয়ে বিজেপির তরফে বার্তা দেন মনোজ তিওয়ারি।

 সমস্ত বুথ ফেরত সমীক্ষা নিয়ে কী বলছেন মনোজ ?

সমস্ত বুথ ফেরত সমীক্ষা নিয়ে কী বলছেন মনোজ ?

মনোজ তিওয়ারির দাবি , বুথ ফেরত সমীক্ষা যাই বলুক না কেন, ১১ ফেব্রুয়ারি ক্ষমতায় তাঁরাই আসছেন। এই বিষয়ে একটি টুইট তিনি করেই সেটিকে ফলোয়ারদের সেভ করে রাখতে বলেন। আর এভাবেই তিনি নিজের আত্মবিশ্বাসকে আরও একবার প্রকাশ করেন।

কপিল মিশ্রর টুইট

কপিল মিশ্রর টুইট


দিল্লি নির্বাচনের ফলাফল ঘোষণার ২৪ ঘণ্টা আগেই একটি টুইটে বিজেপি নেত কপিল মিশ্রও জানিয়ে দেন যে আগামী দিনে দিল্লিতে সরকার গড়তে চলেছেন তাঁরাই। এক্ষেত্রে বিজেপিই দিল্লির মসনদ দখল করতে চলেছেন বলে দাবি করেন কপিল মিশ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+