Delhi Result 2025: আবগারি দুনীর্তিই কেজরিওয়ালের ভাবমূর্তিকে নষ্ট করেছে, ফলাফল প্রকাশ্যে আসতেই বিস্ফোরক আন্না
গণ আন্দোলনের নেতা থেকে রাজনীতির ক্ষমতার অলিন্দে প্রবেশ করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। ইউপিএ আমলে লোকপাল আন্দোলনে আন্না হাজারের সহযোদ্ধ ছিলেন কেজরিওয়াল। দিল্লিতে ব্যাপক প্রভাব ফেলে লোকপাল আন্দোলন। কিন্তু এই আন্দোলনে ছিল না সরাসরি রাজনৈতিক প্রভাব। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল পৃথক রাজনৈতিক দল আম আদমি পার্টি গঠন করেন এবং দিল্লির ক্ষমতা দখল করেন।
একদা দুনীর্তি বিরোধী আন্দোলন থেকে আপের সৃষ্টি হলেও সেই দলের খোদ সুপ্রিমোর বিরুদ্ধে উঠেছে দুনীর্তির অভিযোগ। ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকলেও এবারের ভোটে ক্ষমতা হারাতে চলেছে আপ। দিল্লির ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। একদা শিষ্য কেজরিওয়ালের পতনের কারণ বিশ্লেষণ করলেন আন্না হাজারে।

আন্নার আন্দোলন থেকেই আপের সৃষ্টি হয়েছিল, কিন্তু আবগারি দুনীর্তিই কেজরিওয়ালের পতনের অন্যতম কারণ হল বলেই মনে করেন আন্না হাজারে। ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পর থেকেই দেখা যাচ্ছে আপ ক্ষমতা হারাচ্ছে। আর রাজধানী দখলের পথে বিজেপি। আবগারি দুনীর্তিই যে কেজরিওয়ালের ভাবমূর্তিকে নষ্ট করেছে সেটা জানাতে ভুল করলেন না আন্না।
শনিবার সংবাদ মাধ্যেমের মুখোমুখি হয়েছে বিশিষ্ট এই সমাজকর্মী বলেন, আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের অবশ্যই চরিত্র স্বচ্ছ থাকতে হবে, তাদের ভাবমূর্তিতে কোনও ক্ষত থাকলে হবে না। কিন্তু এবার আপ সেই নীতি মানেনি। এই দলটি বিগত কয়েক বছরে একাধিক দুনীর্তিতে জড়িয়ে পড়েছিল।
একইসঙ্গে আন্না বলেছেন, লিকার দুনীর্তির কারণে তাঁর (অরবিন্দ কেজরিওয়াল) ভাবমূর্তি নষ্ট হয়েছিল এবং সে কারণেই আপ এবার কম ভোট পেয়েছে। কেজরিওয়ালের চরিত্র সম্পর্কে মানুষ কথা বলতে শুরু করেছে। রাজনীতিতে অভিযোগ করা হয়, সত্যই সত্যই থেকে যাবে। আবগারি দুনীর্তিই কেজরিওয়ালকে মানুষের কাছে ছোট করে দিয়েছে।
২০২৪ সালের ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী পদে থাকা অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। মোটা টাকা ঘুষের বিনিময়ে কিছু মানুষকে দিল্লিতে লিকার ব্যবসায় তিনি বিশেষ সুবিধা করে দিয়েছিলেন বলে অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে। এর জন্য তিহাড় জেলে ৫ মাস কাটাতে হয় কেজরিওয়ালকে।
২০১১ সালে যখন আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলনে যখন যোগ দেন কেজরিওয়াল, ভিড়ের মধ্যে আলাদা করে নজর কেড়েছিলেন আইআইটির প্রাক্তনী। এরপর থেকে জাতীয় রাজনীতির অন্যতম চরিত্র হয়ে উঠেন অরবিন্দ কেজরিওয়াল।












Click it and Unblock the Notifications