Delhi Result 2025: মোদী ম্যাজিকেই জয়! দিল্লির ক্ষমতা দখলের পর কী প্রতিক্রিয়া কেন্দ্রের হেভিওয়েট মন্ত্রীদের?
১৯৯৮ সালে দিল্লির ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল বিজেপি। এরপর থেকে দিল্লি দখলে ছিল কংগ্রেস এবং তার পর আম আদমি পার্টির। গত ১২ বছরে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের আমলে দিল্লিতে ভোট হয়েছে দুইবার। কিন্তু ক্ষমতার কেন্দ্র থেকে অনেক দূরেই ছিল গেরুয়া শিবির। এবার সেই ব্যবধান মুছে গেল, দিল্লি দখল করে নিল বিজেপি।
১৯৯৩ সালের পর আবার দিল্লিতে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি। ক্ষমতা হারাতে চলেছে আপ। একদা দিল্লির শাসক দল কংগ্রেস এবার খাতা খুলতেই ব্যর্থ হল। নরেন্দ্র মোদীকে মুখ করে এবার দিল্লির ভোটে নেমেছিল বিজেপি। মোদী ম্যাজিকই আরও একটা কঠিন পরীক্ষাতে সফলভাবেই পাস করিয়ে দিল বিজেপিকে। দিল্লির ফলাফল প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে মোদী বন্দনা।

নির্মলা সীতারমন থেকে অমিত শাহ বা রাজনাথ সিং, কেন্দ্রীয় সরকারের একাধিক হেভিওয়েট মন্ত্রীই প্রতিক্রিয়া দিয়েছেন। প্রত্যেকের বক্তব্যে বা প্রতিক্রিয়ায় একটি কথা কমন সেটা হল নরেন্দ্র মোদীর নেতৃত্ব।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, দিল্লি এমন একটি সরকার পাবে যে সরকার জনগণের সেবা করবে এবং আশা আকাঙ্খা পূরণ করবে। যা বিকশিত ভারত ২০৪৭ লক্ষ্য অর্জনের জন্য অত্যন্ত প্রয়োজন। জাতীয় রাজধানী অঞ্চলে এমন একটি সরকার থাকা প্রয়োজন য়ারা জনগণের জন্য কাজ করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে উন্নয়নের নিরিখে দিল্লির শীর্ষে যাওয়া উচিত। দেশের রাজধানীতো অন্য সব রাজ্যের কাছে মডেল হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যমে লিখেছেন, এই ভোটের ফলাফল প্রমাণ করে দিল যে বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করা যায় না। জনসাধারণ তাদের ভোটের মাধ্যমেই নোংরা যমুনার জল, নোংরা পানীয় জল, ভাঙা রাস্তা, উপচে পড়া নর্দমা এবং মদের দোকান খোলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। আমি বিজেপির সমস্ত কর্মীকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই যারা দিল্লিতে এই ফলাফল আনার জন্য দিনরাত এক করে কাজ করেছেন।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করেছেন, দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির ব্যাপক সাফল্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং বিজেপির নীতির উপরে মানুষের যে আস্থা আছে তার প্রমাণ পাওয়া গেল। এই দেশের মানুষ মোদীজির প্রতি আস্থা রাখেন এবং বিজেপির সুশাসন ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে৷












Click it and Unblock the Notifications