আরও সমস্যায় আপ : কেজরিওয়াল সহ ২১ নেতার বিরুদ্ধে চার্জশিট দেবে দিল্লি পুলিশ
নয়াদিল্লি, ১৭ জুন : যবে থেকে ক্ষমতায় এসেছেন তবে থেকে বিতর্ক আর আম আদমি পার্টি হাত ধরাধরি করে চলেছে। ক্ষমতায় আসার প্রথম পর্বও যেমন ছিল, দ্বিতীয় পর্ব যেন তাকেই ছাপিয়ে গিয়েছে।
জানা গিয়েছে, দিল্লি পুলিশ এবার ২১ জন আপ বিধায়কের বিরুদ্ধে ২৫ টি ফৌজদারি মামলায় চার্জশিট দিতে চলেছে। এর মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোডিয়ার নাম রয়েছে।

গত দুই বছর ধরে অভিযোগগুলি জমে ছিল। এর মধ্যে সরকারি কাজে নাক গলানোর অভিযোগ সহ আমলাদের বিরুদ্ধে খারাপ ব্যবহারের মতো নতুন নতুন মামলা যোগ হয়েছে।
সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানা ইস্যুতে বারবার বিরোধ বেঁধেছে কেজরিওয়াল সরকারের। অন্যদিকে জাল ডিগ্রি কাণ্ডে গ্রেফতার হয়েছেন প্রাক্তন আইনমন্ত্রী জীতেন্দ্র তোমর। এছাড়াও আর এক নেতা সোমনাথ ভারতীয় বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন তাঁর স্ত্রী।
More From
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications