সম্পর্কে টানাপোড়েন, মহিলার ওপর গুলি চালাল পুলিশ কর্মী, ত্রাতা হয়ে উদ্ধার সাব–ইনস্পেক্টরের

দিল্লিতে এক পুলিশের গুলিতে আহত মহিলাকে বাঁচিয়ে ত্রাতা হলেন অন্য এক পুলিশ কর্মী

এক পুলিশের হাতে গুলি খাওয়ার পর অন্য এক পুলিশ রক্ষা করল মহিলাকে। ঘটনাটি ঘটেছে দিল্লিতে। জানা গিয়েছে, দিল্লির আলিপুর এলাকাতে এক মহিলাকে গুলি করে তাকে রাস্তার মাঝখানে ফেলে দিয়ে চলে যায় পুলিশ, পরে অন্য এক পুলিশ এসে তাকে রক্ষা করে।

সম্পর্কে টানাপোড়েন, মহিলার ওপর গুলি চালাল পুলিশ কর্মী, ত্রাতা হয়ে উদ্ধার সাব–ইনস্পেক্টরের


দিল্লি পুলিশের এক সাব–ইনস্পেক্টরের হাতে গুলিবিদ্ধ হয়ে আহত হন ওই মহিলা পরে তাঁকে উদ্ধার করেন অন্য এক সাব–ইনস্পেক্টর পদের পুলিশ এবং তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আক্রান্ত জানিয়েছেন যে তাঁর ওপর গুলি চালিয়েছে দিল্লি পুলিশের সাব–ইনস্পেক্টর সন্দীপ দাহিয়া। ওই পুলিশ কর্মী লাহোরি গেট থানায় রয়েছেন।

রিপোর্টে জানা গিয়েছে, অভিযুক্ত দাহিয়ার সঙ্গে তাঁর স্ত্রীর কিছু বৈবাহিক সমস্যার কারণে সেপারেশন চলছে। সূত্রের খবর, আক্রান্ত ও দাহিয়া পূর্ব পরিচিত এবং গত একবছর ধরে তাঁরা সম্পর্কে রয়েছে। সাব–ইনস্পেক্টর দাহিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+