কেজরিওয়ালের ঘনিষ্ঠের বিরুদ্ধে অভব্যতার অভিযোগ, দিল্লি পুলিশে FIR আপ সাংসদের
সদ্য জামিন পেয়ে জেল থেকে বেরিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ করেছেন রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল। তিনি অভিযোগ করেছেন কেজরিওয়ালের বাড়িতে তিনি দেখা করতে গিয়েছিলেন। সেসময় তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী।
আপ রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল অভিযোগ করেছেন দিল্লি পুলিশের কাছে। দিল্লি পুলিশের দুই সদস্যের টিম তাঁর বয়ান রেকর্ড করেছেন। দিল্লি পুলিশের প্রতিনিধিদল তাঁর বাড়িতে গিয়ে এই বয়ান রেকর্ড করেছেন। ১৩ মে ঘটনাটি ঘটেছিল বলে পুলিশকে জানিয়েছেন স্বাতী মালিওয়াল।

পুলিশের কাছে আড়িপাতার অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগে তিনি কেজরিওয়াল ঘনিষ্ঠ বিভব কুমারের নাম উল্লেখ করেছেন। বিভব কুমার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সহকারী। স্বাতী মালিওয়াল প্রকাশ্যে এই নিয়ে সরব হওয়ার চার ঘণ্টার মধ্যে পুলিশ পৌঁছে গিয়েছিলেন তাঁর বাড়িতে। ইতিমধ্যেই জাতীয় মহিলা কমিশনে অভিযোগ দায়ের করেছেন আপ সাংসদ।
জাতীয় মহিলা কমিশন কেজরিওয়ালের সহযোগীকে নোটিসও পাঠিয়েছে। আপ নেতা সঞ্জয় সিং এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। দিল্লি বিজেপির মহিলা মোর্চাও এই ঘটনায় আপ সাংসদের পাশে দাঁড়িয়েছেন। বিজেপির মহিলা মোর্চার প্রধান আপ সাংসদকে পুলিশে অভিযোগ জানানোর অনুরোধ জানিয়েছিলেন।
এই নিয়ে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দিল্লি পুলিশ এফআইআর দায়েরের পর যদি কেজরিওয়ালের ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করে পুলিশ তাহলে আরও বিপদ বাড়বে। এমনিতেই আপ সুপ্রিমোর বিরুদ্ধে আবগারি দুর্নীতি মামলার তদন্ত চলছে। তারপরে দলেরই সাংসদের বিরুদ্ধে এই ধরনের আচরণ তাঁর ঘনিষ্ঠ সহযোগীর, এই নিয়ে নতুন করে সমস্যায় পড়তে পারেন কেজরিওয়াল।












Click it and Unblock the Notifications