UAPA ধারায় গ্রেফতার নিউজ ক্লিকের প্রতিষ্ঠাতা! পুলিশের জালে আরও এক

বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে দিল্লি পুলিশ মঙ্গলবার নিউজ ক্লিকের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক প্রবীর পুরকায়স্থ-সহ দুজনকে গ্রেফতার করেছে। অফিসে পুলিশের অভিযানের পরে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে ইউএপিএ-সহ অন্য ধারা প্রয়োগ করার কথা জানানো হয়।

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, তারা মোট ৩৭ জন সন্দেভাজন পুরুষকে জিজ্ঞাসাবাদ করেন। এছাড়াও নয়জন মহিলা সন্দেহভাজনকেও জিজ্ঞাসাবাদ করা হয়। প্রবীর পুরকায়স্থ ছাড়াও যাঁকে গ্রেফতার করা হয়েছে, তাঁর নাম অমিত চক্রবর্তী।

UAPA ধারায় গ্রেফতার নিউজ ক্লিকের প্রতিষ্ঠাতা

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস, নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এদিন নিউজ ক্লিকের প্রধান সম্পাদক প্রবীর পুরকায়স্থ, পরঞ্জয় গুহ ঠাকুরতা এবং উর্মিলেশকে রাজধানীর বিশেষ সেল অফিসে নিয়ে যাওয়া হয়েছিল। তদন্তের অংশ হিসেবে দিল্লি পুলিশ তাদের বিরুদ্ধে ক্র্যাকডাউন শুরু করে।

এদিন বিকেলে দিল্লি পুলিশের স্পেশাল সেল জাতীয় রাজধানীর অনলাইন নিউজ পোর্টালের অফিসটি সিল করে দেয়। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ভুবনেশ্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলা সময় বলেন, যদি ব্যবস্থা নেওয়া হয়ে থাকে, তাহলে প্রমাণ ও অভিযোগ ছিল।

এদিকে এদিনের গ্রেফতারির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া। এক বিবৃতিতে এদিন গিল্ডের তরপে বলা হয়েছে, সিনিয়র সাংবাদিকদের বাসভবনে অভিযান নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।

এর আগে ১০ অগাস্ট নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে অভিযোগ করা হয়েছিল নিউক্লিক একটি বিশ্বব্যাপী নেটওয়ার্কের অংশ যা আমেরিকার ধনকুবের নেভিল রায় সিংগামের কাছ থেকে তহবিল গ্রহণ করে। এই সিংগামের সঙ্গে চিনা সরকারের যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+