Delhi On High Alert: নতুন করে উত্তেজনা হরিয়ানায়, উচ্চ সতর্কতা জারি দিল্লিতে
হরিয়ানার হিংসা ছড়িয়ে পড়তে পারে দিল্লিতেও। আগাম সাবধানতা হিসেবে রাজধানী দিল্লিতে জারি করা হল হাই অ্যালার্ট। গত তিনদিন ধরে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হরিয়ানা। ১১৬ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন ঘটনায় ৪১টি এফআইআর দায়ের করা হয়েছে।
হরিয়ানার নুহ-তে গত পরশু থেকে সাম্প্রদায়িক সংঘর্ষ শুরু হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের একটি মিছিলে হামলা চালানোর ঘটনা থেকে সংঘর্ষের সূত্রপাত। তারপরে সেটি ভয়াবহ আকার নেয়। হরিয়ানার নূহ-র সাইবার ক্রাইম থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে। একাধিক পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়ে জ্বালিয়ে দেওয়া হয়।

পরিস্থিতি সামাল দিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে হরিয়ানারপ নূহ সহ সংলগ্ন এলাকায়। তারপরেও সংঘর্ষ থামানো যাচ্ছে না। দফায় দফায় সংঘর্ষে উত্তাল হয়ে উঠছে হরিয়ানার একাধিক এলাকা। গুরুগ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে ঘটনা। মঙ্গলবার রাত থেকে আবার হরিয়ানার নূহ এবা গুরুগ্রামে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তারপরেই রাজধানী দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে নূহ র সংঘর্ষের ঘটনার প্রতিবাদে দিল্লির নির্মাণ বিহার মেট্রো স্টেশনের বাইরে বিক্ষোভ দেখান বিশ্বহিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এদিকে আবার হরিয়ানার মানেসরে বিশ্বম দাস মন্দিরে বিকেল চারটের সময় মহাপঞ্চায়েত ডেকেছে বিশ্বহিন্দু পরিষদ। এদিকে আবার বিশ্বহিন্দু পরিষদ নযডা স্টেডিয়াম থেকে প্রতিবাদ মিছিল বের করার কথা ঘোষণা করেছে।

দিল্লির গোণ্ডা চল এলাকায় আবার বজরং দলের কর্মী সমর্থকরা প্রতিবাদ দেখাতে শুরু করে দিয়েছেন। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে আশঙ্কা করে সতর্কতা জারি করা হয়েছে। বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে। নূহয়ে অশান্তির পরেই গুরুগ্রামে বাদশাপুরে একাধিক দোকান জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। জানা গিয়েছে জয় শ্রীরাম স্লোগান দিয়ে সেই এলাকায় তাণ্ডব চালিয়েছে বিক্ষোভকারীরা। তারপর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বাদশাহপুর বাজার।
বাদশাহপুরে শান্তি বজায় রাখতে ফ্ল্যাগ মার্চ করেছে ব়্যাফ। পরিস্থিতি সামাল দিতে সাধারণকে গুজবে এবং প্ররোচনামূলক মেসেজে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই হরিয়ানার একাধিক জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। নূহ এবং গুরুগ্রামের একাধিক জায়গায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications